Dhaka মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৩৬ অবৈধ বাংলাদেশি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৭:৪৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • ২৮৬ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

লিবিয়ার ত্রিপোলির বেনগাজী ডিটেনশন সেন্টারে আটক থাকা আরো ১৩৬ জনকে বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বুরাক এয়ারের (ইউজেড ০২২২) চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। এ সময় প্রত্যেককে ৬ হাজার ৫৮ টাকার পাশাপাশি কিছু খাদ্যসমগ্রীও উপহার দেয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (কল্যাণ) মোস্তফা জামিল খান ফিরে আসা বাংলাদেশিদের খোঁজ নেন। বাড়িতে ফিরে লিবিয়ায় তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনার পরামর্শ দেন।

মোস্তফা জামিল বলেন, ভবিষ্যতে আর কেউ যেন টাকা খরচ করে বা দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে বিদেশে পা না বাড়ায় সে বিষয়ে সচেতনতা তৈরিতে অভিবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

এর আগে ২৮ নভেম্বর ত্রিপোলির আইনজেরা ডিটেনশন সেন্টারে আটক ১৪৩ জন, ৩০ নভেম্বর ১১০ জন দেশে ফিরিয়ে আনা হয়। এরপর গত ৬ ডিসেম্বর বেনগাজী ডিটেনশন সেন্টারে আটক ১৪৫ জন অনিয়মিত বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। আর আজ ১৩৬ জনকে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান।

আবহাওয়া

মাগুরায় বাড়ির পাশে ডোবায় ডুবে ২ শিশুর মৃত্যু

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৩৬ অবৈধ বাংলাদেশি

প্রকাশের সময় : ০৭:৪৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩