Dhaka মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাওলায় আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে রাজধানীতে ক্ষমতাসীনদের জনসমাবেশে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শনিবার (১৪ অক্টোবর) বেলা সোয়া ৩টায় তিনি জনসমাবেশস্থলে পৌঁছান। এসময় নেতাকর্মীরা তাকে স্লোগানে স্লোগানে স্বাগত জানালে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জবাব দেন।

এ জনসভা গত শনিবার (৭ অক্টোবর) হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তারিখ পরিবর্তন হয়। ফলে আজ কাওলায় হচ্ছে সমাবেশ।

জনসভা উপলক্ষ্যে এরই মধ্যে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন শাখা ও ইউনিট থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হয়েছেন কাওলা মাঠে। দুপুর ২টার আগেই জনসভার মাঠ প্রায় ভরে যায়। রোদের মধ্যে আশপাশের এলাকায় গাছের ছায়ায় অবস্থান নেন নেতাকর্মীরা। তার অনুসারীদের টি-শার্ট ও ক্যাপ, ব্যানার ফেস্টুনসহ নানা সাজে সাজিয়ে মিছিল নিয়ে এসেছেন। সভাস্থলে প্রার্থীদের ছবি হাতে সমর্থন জানান দিতে দেখা গেছে।

বিশেষ করে, ঢাকা-১৮ আসনের প্রার্থীদের শোডাউন চোখে পড়েছে। প্রত্যেকেই তার অনুসারীদের টি-শার্ট ও ক্যাপ, ব্যানার ফেস্টুনসহ নানা সাজে সাজিয়ে মিছিল নিয়ে এসেছেন। সভাস্থলে প্রার্থীদের ছবি হাতে সমর্থন জানান দিতে দেখা গেছে।

জনসভায় উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ওবায়দুল কাদের, শাজাহান খান, বাহাউদ্দিন নাসিম, হাছান মাহমুদ, মোহাম্মদ এ আরাফাতসহ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আবহাওয়া

কাওলায় আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:৪৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩