Dhaka বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৪৪ টাকায় চাল, ৩০ টাকা দরে ধান কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক : 

চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ৭ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। প্রতি কেজি সিদ্ধ চাল ৪৪ টাকা, আতপ চাল ৪৩ টাকা ও ধান ৩০ টাকা দরে কেনা হবে।

রোববার (৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, সরকার আসছে নভেম্বরের শেষের দিকে আমন ধান ও চাল সংগ্রহ শুরু করবে। সেদ্ধ আমন চাল ৪ লাখ মেট্রিক টন, ধান ২ লাখ টন এবং ১ লাখ টন আতপ চাল কিনবে সরকার। ধান ৩০ টাকা, সেদ্ধ চাল ৪৪ টাকা এবং আতপ চাল ৪৩ টাকা কেজি ধরে কেনা হবে। এই কেনা কতদিন চলবে সেটা খাদ্য মন্ত্রণালয় নির্ধারণ করবে।

তিনি বলেন, ইতিমধ্যে আমাদের সাড়ে ৪ লাখ টন গম পাইপলাইনে রয়েছে। আশা করছি আমাদের মজুত ও বিতরণ ব্যবস্থা ভালো। ব্যবসায়ীদের আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। সবকিছু ভালোভাবেই চলছে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশে এখন খাদ্যশস্য মজুত আছে ১৭ লাখ ৭৩ হাজার মেট্রিক টন। এর মধ্যে ১৬ লাখ চাল আর ১ লাখ টন গম। আরও ৪ লাখ টন গম বিদেশ থেকে আসছে।

গত বছর আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে দুই লাখ মেট্রিকটন ধান এবং পাঁচ লাখ মেট্রিকটন চাল কিনেছিল সরকার। সেবার প্রতি কেজি চাল ৪২ টাকা ও ধান ২৮ টাকা দরে কেনা হয়েছিল। এবার চালের দাম কেজিতে দুই টাকা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ধানের দামও কেজিতে দুই টাকা বাড়ানো হয়েছে।

আবহাওয়া

পদত্যাগ নয়, নির্বাচনে লড়ার ঘোষণা তামিম ইকবালের

৪৪ টাকায় চাল, ৩০ টাকা দরে ধান কিনবে সরকার

প্রকাশের সময় : ০৩:৫৪:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩