Dhaka বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের আঞ্চলিক সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত মেয়র আতিক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৭:২৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
  • ২৫৩ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা উত্তর সিটি করেপােরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম জাতিসংঘের স্থানীয় ও আঞ্চলিক সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন।

তিনি জানান, সোমবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস স্বাক্ষরিত এক চিঠিতে জাতিসংঘের স্থানীয় ও আঞ্চলিক সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মেয়র আতিকুল ইসলামের মনোনয়নের বিষয়টি জানানো হয়। পরে সম্মতি প্রদান করলে ডিএনসিসি মেয়রকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত করা হয়।

জাতিসংঘের মহাসচিব তার চিঠিতে উল্লেখ করেন, আন্তঃসরকার ও জাতীয় পরিকল্পনা প্রণয়নে স্থানীয় ও আঞ্চলিক সরকারের সম্পৃক্ততা জোরদার করার ক্ষেত্রে এই উপদেষ্টা পরিষদের সময়োপোযোগী গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে এবং আধুনিক শহর গড়তে স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে এই উপদেষ্টা পরিষদ করণীয় বিষয় নির্দিষ্টকরণে ভূমিকা রাখবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর জন্য স্থানীয় এবং আঞ্চলিক সরকারের সংশ্লিষ্টতা ও কার্যক্রম সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবে উপদেষ্টা পরিষদ। আমাদের বৈশ্বিক লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় বিষয় সংশোধনে ভূমিকা রাখবে। জাতীয় পর্যায়ে যেসব বিষয়ে অগ্রাধিকার দেওয়া উচিত এবং জাতীয় লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় ও আঞ্চলিক সরকারগুলোর ধারাবাহিকভাবে যে ভূমিকা পালন করা উচিত উপদেষ্টা পরিষদের সদস্যরা তাতে অবদান রাখবেন। তারা বৈশ্বিক পদক্ষেপের ক্ষেত্রেও অবদান রাখবেন।

উল্লেখ, এই উপদেষ্টা পরিষদে মোট সদস্য ১৫ জন। এশিয়া ও প্যাসিফিক অঞ্চল থেকে দুইজন সদস্য হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং ফিলিপাইনের মাকাতি শহরের মেয়র অ্যাবি বিনায়। অন্যান্য সদস্যগুলো হলেন ইউরোপ থেকে তিন জন, আফ্রিকা মহাদেশ থেকে তিনজন, উত্তর আমেরিকা থেকে দুইজন, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয় অঞ্চল থেকে তিনজন, মধ্য প্রাচ্য ও মধ্য আফ্রিকা (MENA)থেকে দুইজন।

আবহাওয়া

এয়ার অ্যাস্ট্রার বহরে যুক্ত হচ্ছে তিনটি ব্র্যান্ড নিউ এটিআর

জাতিসংঘের আঞ্চলিক সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত মেয়র আতিক

প্রকাশের সময় : ০৭:২৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩