Dhaka বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শুদ্ধাচার পুরস্কার পেলেন পরিবেশ মন্ত্রণালয়ের ৩ কর্মকর্তা-কর্মচারী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৯:০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • ২৯১ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

২০২২-২০২৩ অর্থবছরে মন্ত্রণালয়ে শুদ্ধাচার চর্চা ও জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তা/কর্মচারী শুদ্ধাচার পুরস্কার পেয়ছেন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২২-২০২৩ অর্থবছরে মন্ত্রণালয়ে শুদ্ধাচার চর্চা ও জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ প্রধান অতিথি হিসেবে শুদ্ধাচার পুরস্কার পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের হাতে এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ, একটি সার্টিফিকেট ও একটি ক্রেস্ট তুলে দেন।

মন্ত্রণালয়ের ২য় গ্রেড থেকে ৯ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মধ্য হতে পুরস্কার পেয়েছেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব শামিমা বেগম, ১০ম গ্রেড থেকে ১৬তম গ্রেডের মধ্যে পুরস্কার পেয়েছেন ব্যক্তিগত কর্মকর্তা টি. এম. সালাহউদ্দীন এবং ১৭তম থেকে ২০তম গ্রেডের মধ্যে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন অফিস সহায়ক নন্দন বড়ুয়া।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ বলেন, একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়তে আমাদের সবাইকে নিবেদিত হয়ে কাজ করতে হবে। জনগণের সুন্দরভাবে বাঁচার জন্য বায়ুদূষণ এবং পানিদূষণসহ সব ধরনের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে এ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের যুগোপযোগী উদ্ভাবনী ধারণা বাস্তবায়ন করতে হবে। সরকারি কর্মচারীদের নিজ নিজ দায়বদ্ধতা থেকে সর্বোচ্চ গুরুত্বসহকারে এবং গুণগতমান নিশ্চিত করে প্রতিযোগিতার সঙ্গে কাজ করতে হবে। দেশের প্রতি ভালবাসা থেকে কাজ করলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সহজতর হবে।

সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) মো. মিজানুর রহমান এনডিসি এবং অতিরিক্ত সচিব (উন্নয়ন) ফাহমিদা খানমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আবহাওয়া

শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতরণ করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

শুদ্ধাচার পুরস্কার পেলেন পরিবেশ মন্ত্রণালয়ের ৩ কর্মকর্তা-কর্মচারী

প্রকাশের সময় : ০৯:০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩