Dhaka মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসি’তে কোন বোর্ডে পাসের হার কত?

নিজস্ব প্রতিবেদক : 

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় ফল প্রকাশ করা হয়। এবার গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ শিক্ষার্থী।

চলতি বছরের ফল অনুযায়ী, ঢাকা বোর্ডে ৭৭ দশমিক ৫৫, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ২৯, কুমিল্লায় ৭৮ দশমিক ৪২, বরিশালে বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৮, ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৪৯, রাজশাহী বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৯, যশোর বোর্ডে ৮৬ দশমিক ১৭, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ২৯, কুমিল্লায় ৭৮ দশমিক ৪২, দিনাজপুরে ৭৬ দশমিক ৮৪, সিলেটে ৭৬ দশমিক ০৬ শতাংশ।

এ ছাড়াও মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ। কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৪০ শতাংশ।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ছাত্র সংখ্যা হচ্ছে ১০ লাখ ৯ হাজার ৮০৩ জন। ছাত্রী সংখ্যা হচ্ছে ১০ লাখ ৩১ হাজার ৬৪৭ জন।

অতীতে কখনো ছুটির দিনে (শুক্রবার) পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি। এবারই প্রথম ছুটির দিনে ফল প্রকাশ করা হয়েছে।

বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করা হয়। সকালে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মশা নিয়ন্ত্রণে দিনে ৩ বার ওষুধ প্রয়োগ করবে ডিএনসিসি

এসএসসি’তে কোন বোর্ডে পাসের হার কত?

প্রকাশের সময় : ১২:৪১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩