Dhaka শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নতুন করে আরও ২ দিনের কর্মসূচি দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক : 

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবি আদায়ে আরও দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৮ মে) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের আজ্ঞাবহ পুলিশি হয়রানি, গ্রেফতার, গায়েবি মামলা, বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধি, সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা দাবিতে বুধবার (১৭ মে) আমরা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পদযাত্রা কর্মসূচি পালন করেছি। আমাদের কর্মসূচি সফল হয়েছে। একই দাবিতে আগামী ২৩ ও ২৮ মে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ব্যতীত বাকি ১০টা মহানগরে এ কর্মসূচি পালিত হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আব্দুস সালাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, নির্বাহী কমিটির সদস্য আব্দুর সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

খালেদা জিয়া এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না : মির্জা ফখরুল

নতুন করে আরও ২ দিনের কর্মসূচি দিলো বিএনপি

প্রকাশের সময় : ০২:৫৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩