Dhaka শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি উল্টো পথে গেলে ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত : মায়া

নিজস্ব প্রতিবেদক : 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, শেখ হাসিনার সরকারের সময় নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনা করবেন, আমরা তাদের সহযোগিতা করব। আর যদি বিএনপি নির্বাচন বানচাল করার জন্য উল্টোপথে কোনো কাজ করে তাহলে কিন্তু জনগণ আর বসে থাকবে না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।

মঙ্গলবার (১৮ এপ্রিল) ভাসানটেক সরকারি কলেজ মাঠে (বিআরপি সংলগ্ন) পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যারা আসবে তাদের নিয়ে নির্বাচন হবে। সংবিধান মোতাবেক নির্বাচন হবে। সময় মতো নির্বাচন হবে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। আমরা তাদের সহযোগিতা করবো।

সংবিধান মোতাবেক ও সময়মতো দ্বাদশ সংসদ নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, বছরের শেষের দিকে নির্বাচন হবে। নির্বাচনে যারা আসবে ভালো, কাউকে আমরা দাওয়াত দিয়ে আনব না। এই দায়িত্ব আওয়ামী লীগ নেয় নাই। যারা সংসদ মানে না, আইন মানে না, গণতন্ত্র মানে না, তাদের সঙ্গে কোনও আপস নেই।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

বিএনপি উল্টো পথে গেলে ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত : মায়া

প্রকাশের সময় : ১১:০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩