জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

নিজস্ব প্রতিবেদক : 

আন্তর্জাতিক বাজারে মূল্য কমার এই সময়ে হঠাৎ করে মধ্যরাতে বাড়ানো জ্বালানি তেলের মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন নিম্নমুখী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি বৃদ্ধি, জ্বালানি সংকটে বিভিন্ন কলকারখানা বন্ধের কারণে বেকারত্ব বৃদ্ধির মধ্যদিয়ে দেশে এক চরম অস্থিরতা বিরাজ করছে।

এহেন সময়ে নতুন সরকার সংকট মোকাবিলায় দেশের মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে দায়িত্ব গ্রহণের ৭ মাসের মাথায় ২ দফা জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে যাতায়াত, যোগাযোগ, পণ্য ও যাত্রী পরিবহনসহ শিল্প উৎপাদনে ভাড়া ও মূল্য উস্কে দেওয়ার এহেন গণবিরোধী সিদ্ধান্ত থেকে ফেরত এসে জরুরী ভিত্তিতে জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহার করে পূর্বের মূল্য বহাল রাখার দাবি জানান সংগঠনটি।

বিবৃতিতে আরো বলা হয়, সরকার জনস্বার্থে কোথাও ব্যবসা করবে, কোথাও ভর্তুকি দেবে এটাই বাস্তবতা। দেশের চরম আর্থিক সংকটের এইমুহুর্তে জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে দেশের অর্থনীতি সচল রাখা, মূল্যস্ফীতি কমানোর মধ্যদিয়ে দেশের সংকটাপন্ন জনগণের পাশে থাকা সরকারের দায়িত্ব বলে স্মরণ করিয়ে দেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৩ দেশে নতুন কনস্যুলেট খুলবে বাংলাদেশ

জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

প্রকাশের সময় : ০৩:২০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬