আইসিসির আগস্ট মাসসেরা দিনুশা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:১৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ভারতের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন সোনাল দিনুশা। হাসান মাহমুদ ও অলি রবিনসনকে হারিয়ে ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ হয়েছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান। অগাস্ট মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আইল অব ম্যানের লুসি বার্নেট।

গত মাসের সেরা নারী ও পুরুষ ক্রিকেটারদের নাম বৃহস্পতিবার প্রকাশ করে আইসিসি। মেয়েদের লড়াইয়ে থাইল্যান্ডের সুলেপোর্ত লাওমি ও নান্নাপাত কনচারোয়েনকাইকে হারান লুসি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে বড় ভূমিকা রেখে মাস সেরার লড়াইয়ে জায়গা করে নেন হাসান। ৯ উইকেটে জেতা ওই ম্যাচের প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট পান এই পেসার। দ্বিতীয় ইনিংসে ধরেন আরও তিন শিকার। আর ইংলিশ পেসার রবিনসন অগাস্টে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্টে ১৬ উইকেট নিয়ে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান।

সেরার লড়াইয়ে তাদেরকে পেছনে ফেলেন দিনুশা। ভারতের বিপক্ষে গল টেস্টে দল ১৬৫ রানে হারলেও, নিজের কাজটা দারুণভাবে করেন তিনি। প্রথম ইনিংসে খেলেন ঠিক ১০০ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ৮৪ রান।

এরপর কলম্বোতে সতীর্থদের বাজে ব্যাটিংয়ে দলের হাল ধরেন দিনুশা। প্রথম ইনিংসে তার ১০৩ রানেও অবশ্য ফলো-অন এড়াতে পারেনি লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে ফের ভারতীয়দের সামনে দেয়াল হয়ে দাঁড়ান তিনি। তার ১৩৩ রানের অপরাজিত ইনিংসে অবিশ্বাস্য এক ড্র নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই ম্যাচে দারুণ এক কীর্তিও গড়েন দিনুশা। টেস্ট ইতিহাসের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফলো-অনে পড়া দলের হয়ে জোড়া সেঞ্চুরি করেন তিনি। প্রথমবারের মতো মাসসেরা হয়ে ভীষণ খুশি এই ক্রিকেটার।

নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ক্যারিয়ারে এত শুরুর দিকে এই স্বীকৃতি পাওয়া আমার কাছে অনেক বড় ব্যাপার। এই সম্মানের জন্য আইসিসির প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ভারতের বিপক্ষে সিরিজটি সবসময়ই আমার হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে। তিনটি সেঞ্চুরি করা ছিল স্বপ্নের মতো, আর কলম্বো ও গলে নিজেদের মাঠে সমর্থকদের সামনে সেই অর্জন করতে পারায় তা আরও স্পেশাল হয়ে উঠেছে।

আইসিসি প্লেয়ার অব দা মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া আইল অব ম্যানের প্রথম ক্রিকেটার বার্নেট। এবার দেশটির প্রথম ক্রিকেটার হিসেবে মাসসেরার স্বীকৃতি পেয়ে ইতিহাসে জায়গা করে নিলেন তিনি।

অগাস্টে চারটি টি-টোয়েন্টি খেলে সেরার লড়াইয়ে জায়গা করে নেন আইল অব ম্যানের অধিনায়ক। চার ম্যাচে ১২৮.৫ গড় ও ১৭৮.৪৭ স্ট্রাইক রেটে ২৫৭ রান করেন তিনি।

উইমেন’স কন্টিনেন্টাল কাপে রোমানিয়ার বিপক্ষে অপরাজিত ৭১ রানের ইনিংস দিয়ে গত মাস শুরু করেন বার্নেট। পরে নরওয়ের বিপক্ষে অপরাজিত ১২৩ রান করেন তিনি। আর তুরস্কের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ৫৯ রান। মাস সেরা হয়ে যেন বিশ্বাসই করতে পারছেন না বার্নেট।

দিনুশা বলেন, আইসিসি প্লেয়ার অব দা মান্থ পুরস্কার জেতার অনুভূতি অসাধারণ। সত্যি বলতে, এখনো কিছুটা অবিশ্বাস্যই লাগছে। কারণ, আইল অব ম্যানের জন্য এক অর্থে আমি ইতিহাস গড়ছি। জানতাম, মাসটা আমার বেশ ভালো কেটেছে। তবে এতজনের মধ্যে সেরার স্বীকৃতি পেয়ে ভীষণ গর্বিত। এই অর্জন দীর্ঘদিন সযত্নে মনে রাখব।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আইসিসির আগস্ট মাসসেরা দিনুশা

প্রকাশের সময় : ০৭:১৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬