মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর দিনক্ষণ ঠিক হয়নি : প্রবাসী কল্যাণ সচিব

নিজস্ব প্রতিবেদক : 
মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার পুনরায় চালু করতে সরকার কাজ করছে। তবে কবে থেকে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক সদস্যদের দেওয়া স্মারকলিপি গ্রহণকালে সচিব এসব কথা বলেন।
স্মারকলিপি প্রদানকালে বায়রার সাবেক প্রতিনিধিরা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে তাদের সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। তাদের দাবিসমূহ হলো, তালিকাভুক্ত ৩১২টি এজেন্সিসহ সকল বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সিকে সমান সুযোগ প্রদান, সিন্ডিকেট ও একচেটিয়া আধিপত্য নিরসন, অভিবাসন ব্যয় উল্লেখযোগ্য হারে হ্রাস করা, নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিতকরণ, সকল যোগ্য মেডিকেল সেন্টারকে উন্মুক্তকরণ এবং বোয়েসেলের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস চালুকরণ।
বায়রা প্রতিনিধিদের উত্থাপিত দাবিসমূহ মনোযোগসহকারে শোনেন প্রবাসী কল্যাণ সচিব মোঃ মোখতার আহমেদ। তিনি তাদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সাথে গ্রহণ করেন এবং তা পর্যালোচনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পেশ করার আশ্বাস দেন।
সচিব বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বিষয়টি উত্থাপন করেছেন।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে দালাল ও প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সচিব বলেন, সাধারণ কর্মীদের এসব চক্রের হাত থেকে রক্ষা করতে মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে অবৈধ ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ‘ত্রিপল এ ওভারসিজ’-এর অফিস সিলগালা করা হয়, জরিমানা করা হয় এবং তিন বক্স পাসপোর্ট জব্দ করা হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর সুনির্দিষ্ট প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে প্রশাসনিক কার্যক্রম চলছে। এ বিষয়ে নিশ্চিত ও সঠিক তথ্য যথাসময়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
জনপ্রিয় খবর

আবহাওয়া

ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর দিনক্ষণ ঠিক হয়নি : প্রবাসী কল্যাণ সচিব

প্রকাশের সময় : ০৮:৪০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬