বাবার লাশ দেখতে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু

কুষ্টিয়া জেলা প্রতিনিধি : 

বাবার মৃত্যুর খবর পেয়ে জানাজায় অংশ নিতে বাড়ি ফেরার পথে কুষ্টিয়ায় ট্রাকচাপায় নূরে আলম জিকু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে মোটরসাইকেলে থাকা আকিদুল ইসলাম নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর জাগরণী চক্র ফাউন্ডেশনের সামনে দুর্ঘটনা ঘটে।

নিহত নূরে আলম জিকু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি মাগুরায় একটি বেসরকারি সংস্থায় কর্মী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাবার মৃত্যুর খবর পেয়ে জানাজায় অংশ নিতে জিকু তার ভায়রা ভাই আকিদুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে মাগুরা থেকে নিজ বাড়ি দৌলতপুরের উদ্দেশে রওনা হন। পথে সদর উপজেলার স্বস্তিপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় জিকু সড়কে ছিটকে পড়লে পেছন থেকে আসা আরেকটি ট্রাক তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আকিদুল ইসলাম গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নূরে আলম জিকুর মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আহত আকিদুল ইসলামকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে ফাড়ির ইনচার্জ এসআই মো. মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুষ্টিয়া-হ ১৬-৬৬৪৯ সিরিয়ালের মোটরসাইকেলের বাহক নুর আলম জিকু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।

এদিকে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

একইদিনে প্রথমে বাবা এবং কয়েক ঘণ্টার ব্যবধানে ছেলের এমন নির্মম মৃত্যুর খবরে লালনগর গ্রামজুড়ে শোকের মাতম চলছে। পরিবারটিতে এখন স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

তোরেসের হ্যাটট্রিক ও দেম্বেলের জোড়া গোলে পিএসজির বড় জয়

বাবার লাশ দেখতে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু

প্রকাশের সময় : ০১:২৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬