ভক্তদের বড় সুখবর দিলেন রাশমিকা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:২৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ১৮২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

কাজের ব্যস্ততার মধ্যেই হঠাৎ চোট পেয়ে বেশ কিছুদিনের জন্য শুটিং থেকে দূরে সরে যেতে হয়েছিল দক্ষিণ ভারতীয় তারকা রাশমিকা মান্দানাকে। ‘মাইসা’ সিনেমার শুটিং চলাকালে হিপে চোট পাওয়ার পর চিকিৎসকের পরামর্শে বিশ্রামে ছিলেন অভিনেত্রী। এবার সেই বিরতির ইতি টেনে ফের কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সুখবরটি নিজেই জানিয়েছেন ভক্তদের।

চোটের কারণে দীর্ঘদিন ঘরবন্দি থাকলেও সময়টা একেবারে খারাপ কাটেনি রাশমিকার। বরং ব্যস্ততার ফাঁকে পাওয়া অবসরকে পরিবারের সদস্যদের সঙ্গে উপভোগ করেছেন তিনি। কখনো পোষা কুকুরের সঙ্গে খেলেছেন, কখনো পূজায় অংশ নিয়েছেন। আবার কখনো বাগানের সৌন্দর্যে মুগ্ধ হয়ে কাটিয়েছেন নিরিবিলি সময়। সেইসব মুহূর্তের ছবি ও ভিডিও নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত থেকে শুরু করে ধাঁধা সমাধানের মতো নানা কর্মকাণ্ড সবই উঠে এসেছে তার পোস্টে।

এসব মুহূর্তের কোলাজ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে তারকা লেখেন, আমি খুব শিগগিরই আবার কাজে ফিরছি, কিন্তু সত্যি বলতে এই দিনগুলোকে আমি ভীষণ মিস করব। ইনজুরিতে পড়ার আগে টানা একাধিক প্রজেক্টের কাজে ব্যস্ত সময় পার করছিলেন রাশমিকা।

চোটে পড়ার আগে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন রাশমিকা। তার বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘মাইসা’। গন্ড আদিবাসী জনগোষ্ঠীর প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে সিনেমাটি। অ্যাকশন ও আবেগঘন গল্পের এই সিনেমাতে এক সাহসী আদিবাসী নারীর চরিত্রে দেখা যাবে রাশমিকাকে। অভিনেত্রীর আগের চরিত্রগুলোর তুলনায় এটি যে বেশ আলাদা, তা ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।

এদিকে রাশমিকার ঝুলিতে রয়েছে আরও একটি আলোচিত সিনেমা ‘রণবালী’। রাহুল সাংকৃত্যায়নের পরিচালনায় নির্মিত তেলুগু পিরিয়ড ড্রামাটিতে বিজয়ের বিপরীতে অভিনয় করছেন তিনি। ব্রিটিশ শাসনামলের ভারতের কিছু কম আলোচিত ঐতিহাসিক ঘটনা ঘিরেই এগিয়েছে সিনেমাটির গল্প। আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির।

চোটের কারণে সাময়িক বিরতিতে থাকলেও একের পর এক নতুন সিনেমা নিয়ে ফের পর্দা মাতানোর প্রস্তুতি নিচ্ছেন রাশমিকা। ফলে শুটিং সেটে তার প্রত্যাবর্তনের খবর ভক্তদের জন্য নিঃসন্দেহে স্বস্তির। এখন অপেক্ষা, নতুন চরিত্রে প্রিয় তারকাকে কবে পর্দায় দেখতে পান দর্শক।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম নির্ধারণ

ভক্তদের বড় সুখবর দিলেন রাশমিকা

প্রকাশের সময় : ০২:২৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬