ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:০২:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ১৭৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। শ্রীমঙ্গলে একটি নাটকের কাজ শেষে প্রাইভেটকারযোগে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন অভিনেত্রীসহ তার টিমের সদস্যরা। এ সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

শনিবার (২৯ আগস্ট) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে এ দুর্ঘটনাকবলিত হওয়ার কথা জানান অভিনেত্রী।

ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব ব্রিজ ও টোলপ্লাজা পার হওয়ার পরে দ্রুতগামী একটি পিকআপভ্যান তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তাদের বহনকারী গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরপরই চালক পিকআপসহ পালিয়ে যান। তবে এ দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

দুর্ঘটনার পরপরই তাদের গাড়ির চালক একটি মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে পিকআপটিকে আটক করতে সক্ষম হন। তবে চালক পিকআপটি রাস্তায় ফেলে রেখে চাবি নিয়ে সটকে পড়েন। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি তদারকি করে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এ দুর্ঘটনার অভিজ্ঞতা জানিয়ে তাসনুভা তিশা বলেন, শ্রীমঙ্গল থেকে নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফিরছিলেন। ভৈরবে টোল প্লাজার কাছে একটি পিকআপের সঙ্গে তাকে বহন করা গাড়িটির সংঘর্ষ হয়।

লাইভে তিশা বলেন, ‘শ্রীমঙ্গল থেকে শুটিং শেষ করে আমরা ঢাকা ফিরছিলাম। ভৈরব ব্রিজ ক্রস করার পর টোল প্লাজার কাছে একটি পিকআপ আমাদের গাড়িকে মেরে দিয়ে চলে যায়।

তিশা জানান, পরে বাইকে করে পিছু নিয়ে পিকআপটি আটকানো হয়।

গাড়ির ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘খুবই বাজে ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। অল্পের জন্য আমরা বেঁচে গেছি। এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে।

তবে দুর্ঘটনার পর অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি। ফলে দুর্ঘটনায় তাসনুভা তিশা কিংবা তার সঙ্গে থাকা অন্য কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। শুটিং শেষে ঢাকায় ফেরার সময় ঘটে যাওয়া এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর তিশার ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে তার দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাত-সকালে হঠাৎ চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির স্বাস্থ্যমন্ত্রী

ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা

প্রকাশের সময় : ০২:০২:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬