ডেঙ্গু মোকাবিলায় আইন প্রয়োগ শুরু, লার্ভা পেলেই ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৪:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৮১ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেন, ডেঙ্গু মোকাবিলায় গতকাল থেকে আইন প্রয়োগ শুরু করেছে সিটি করপোরেশন। কোথাও লার্ভা পাওয়া গেলেই নেয়া হবে ব্যবস্থা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএসসিসির অডিটোরিয়ামে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, বার বার অনুরোধের পরও নগরবাসীর সচেতনতা বাড়ছে না। বিভিন্ন বাসাবাড়িতে এখনও লার্ভা মিলছে। জনসচেতনতা ছাড়া বাসযোগ্য নগর গড়া সম্ভব নয়।

আব্দুস সালাম বলেন, কলেরার ঝুঁকি বিবেচনায় নিয়ে ঢাকার লালবাগ, গেন্ডারিয়া, কেরানীগঞ্জ ও কদমতলীর এক বছরের বেশি বয়সীদের কলেরার ওরাল টিকার আওতায় আনা হবে। টিকাদানের পাশাপাশি নিরাপদ পানিসহ স্বাস্থ্য সুরক্ষা মেনে চললে কলেরা প্রতিরোধ সম্ভব।

তিনি বলেন, পুরান ঢাকাসহ ঘনবসতিপূর্ণ এলাকায় ইপিআই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের অভিজ্ঞতা রয়েছে ডিএসসিসির। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ১৭টি ওয়ার্ডে কলেরা টিকাদান কর্মসূচি সফল করতে ডিএসসিসি প্রতিশ্রুতিবদ্ধ।

জীবাণুর কারণে সৃষ্ট কলেরা প্রতিরোধে মুখে খাওয়ার এই টিকা দেওয়া হচ্ছে। টিকা কলেরার তীব্রতা কমানোর পাশাপাশি রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি পান ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ পিটার জর্জ এল মাইস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. আহমেদ জামশীদ মোহামেদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান, আইসিডিডিআর’বির সিনিয়র সায়েন্টিস্ট ড. ফিরদৌসী কাদরী এবং স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর

ডেঙ্গু মোকাবিলায় আইন প্রয়োগ শুরু, লার্ভা পেলেই ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

প্রকাশের সময় : ০৪:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬