চলতি মাসের শেষদিকে চালু হবে প্রবাসী কার্ড : প্রতিমন্ত্রী নুর

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

প্রবাসীদের জন্য চলতি মাসের শেষ দিকে ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, প্রবাসী কার্ড এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে। এর মাধ্যমে ব্যাংকিং লেনদেনের পাশাপাশি দেশে ফিরে সরকারি বিভিন্ন সেবা গ্রহণেও সুবিধা পাবেন প্রবাসীরা। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও কার্ডধারী প্রবাসীরা অগ্রাধিকার সুবিধা পাবেন।

তিনি বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও প্রবাসী কার্ডধারীরা অগ্রাধিকার পাবেন। দেশে অবস্থানকালে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানেও কার্ডটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, প্রবাসীদের দেশে ফেরার পর বিভিন্ন সমস্যা সমাধান ও সরকারি সেবা গ্রহণ সহজ করতে এই কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভিপি নুর বলেন, বাংলাদেশের নিজস্ব গ্যাস সীমিত। বিদেশিদের বিভিন্ন কারিগরি সহায়তা নিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হয়। বিদ্যুৎ উৎপাদন করতে কয়লা ও গ্যাস লাগে। ফলে এগুলো বিদেশ থেকে আমদানি করতে হয় ডলারে।

তিনি বলেন, বিগত সময় আওয়ামী লীগের ১৬ বছরের লুটপাট ও টাকা পাচারের কারণে দেশে খুব বেশি বিদেশি মুদ্রা নাই। যে কারণে সরকারকে বিদেশি মুদ্রা নিয়ে কাজ করতে হচ্ছে।

তবে অন্তরবর্তী সরকারের সময় থেকে দেশে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে উল্লেখ করে প্রবাসীদের উদ্দেশে গণঅধিকার পরিষদ সভাপতি বলেন, রিজার্ভ বৃদ্ধির জন্য বৈধ পথে পাঠাতে হবে রেমিটেন্স, যার মাধ্যমে বিদ্যুৎ-জ্বালানিসহ বিভিন্ন সংকট নিরসন করা সম্ভব হবে।

তিনি বলেন, কৃষিকার্ড, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকার প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তা করছে। সরকার ভালো ভালো পদক্ষেপের দিকে আগাচ্ছে , কিন্তু ছয় মাসে অনেক কিছু করা সম্ভব নয়, সরকারকে সময় দিতে হবে।

আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু।

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজু। অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

চলতি মাসের শেষদিকে চালু হবে প্রবাসী কার্ড : প্রতিমন্ত্রী নুর

প্রকাশের সময় : ০৮:১২:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬