যশোরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

যশোর জেলা প্রতিনিধি : 

যশোরের বাঘারপাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের মধ্যে আপন দুই বোন রয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- জামদিয়া দক্ষিণপাড়ার আশিকুর রহমানের মেয়ে ফাহিমা খাতুন (১০) এবং একই গ্রামের নিছার আলীর দুই মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা আক্তার (১০)।

জামদিয়া ইউনিয়নের ইউপি সদস্য সরোয়ার হুসাইন জানান, শুক্রবার জুমার নামাজের আগে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে ফাহিমা, লামিয়া ও সুলতানা। গোসলের একপর্যায়ে তারা পুকুরের গভীর পানিতে ডুবে যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করেন। পরে তিন শিশুকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য সরোয়ার হুসাইন বলেন, পুকুরটি নিহত শিশু ফাহিমাদের পরিবারের। পুকুরটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল এবং সেখানে সাধারণত লোকজন গোসল করতে যেত না। পুকুরটি বাগানের মধ্যে হওয়ায় এর গভীরতা সম্পর্কেও স্থানীয়দের মধ্যে সতর্কতা ছিল।

মৃত শিশুদের প্রতিবেশী মাহবুর রহমান জানান, তিন শিশু গোসল করতে নামলে তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে গিয়ে সিঁড়ির নিচে তাদের ভাসতে দেখেন। ওই পুকুরে লোকজনের আনাগোনা কম থাকে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসনুন আবদুল্লাহ জানান, দুপুর ১২টা ৫০ মিনিটে তিন শিশুকে হাসপাতালে আনা হয়। তখন তাদের হৃৎস্পন্দন ছিল না।

এদিকে, একই ঘটনায় দুই বোনসহ তিন শিশুর মৃত্যুতে জামদিয়া দক্ষিণপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

বাঘারপাড়া থানার ওসি শাহ জালাল আলম জানান, পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে : রণধীর জয়সওয়াল

যশোরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৩২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬