ড. আকবর আলি খান মারা গেছেন

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১২:২৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
  • ২৬৭ জন দেখেছেন

দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান মারা গেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)  বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।

এর আগে বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

আকবর আলি খানের ছোট ভাই কবীরউদ্দিন খান তথ্য নিশ্চিত করেছেন। গুণী এই মানুষটি মারা গেছেন ৭৮ বছর বয়সে।

রাত ১০.৫০ মিনিটে ওনাকে মৃত ঘোষণা করা হয়। এর আগে বাসা থেকে অচেতন অবস্থায় তাকে হাসপাতালটিতে আনা হয়। পরে ইসিজি করে ওনার মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসক।

১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্মগ্রহণ করেন আকবর আলি খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইতিহাসে পড়াশোনা করেন। পরে কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে অর্থনীতিতে পিএইচডি করেন তিনি।

মূলত আমলা হিসেবে ক্যারিয়ার শুরু করেন আকবর আলি খান। মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অবসর নেন তিনি। পাশাপাশি শিক্ষকতাও করেন। দুটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এ অর্থনীতিবিদ।

তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হন আকবর আলি খান। তবে প্রতিবন্ধকতার মুখে পদত্যাগ করেন তিনি। অবসরের পর লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন।

অর্থনীতি, ইতিহাস, সমাজবিদ্যা, সাহিত্য-বিচিত্র বিষয়ে গবেষণামূলক বই লেখেন আকবর আলি খান। সবই পাঠকের কাছে সমাদৃত হয়।

ক্যারিয়ারে আইনশৃঙ্খলা, ভূমি প্রশাসন, উন্নয়ন প্রশাসন, নির্বাচন, চা-বাগানের মতো বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

ড. আকবর আলি খান মারা গেছেন

প্রকাশের সময় : ১২:২৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২