শেখ হাসিনাকে আর রাখতে চাইছে না ভারত : আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শেখ হাসিনাকে রাখার মধ্যে আর কোনো কূটনৈতিক পাওয়া-না-পাওয়ার বিষয় নেই। সম্ভবত ভারত আর শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ১১-দলীয় ঐক্য আয়োজিত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা শুনলাম, ডিসেম্বরে তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে আসতে চান। আমার মনে হয়, এটা কোনো রিলায়েবল ঘোষণা নয়। আমাদের মনে হয়েছে, প্রধানমন্ত্রীর চীন সফরকে কেন্দ্র করে সরকারকে এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটা ভারত সরকারের যোগসাজসে এবং একই সঙ্গে শেখ হাসিনাকে সম্ভবত ভারত আর রাখতে চাচ্ছে না।

আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সময়ও বারবার বলা হয়েছিল। বর্তমান সরকারও বারবার বলছে, ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে বলা হয়েছে, তিনি যেন কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা না করতে পারেন। তিনি যদি সেটা করেন, তাহলে এখানে এটা ধরে নেওয়া হয় যে, ভারতের এক ধরনের ইন্ধনে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে বিশৃঙ্খল করার জন্য ভারত তাকে কার্যক্রম পরিচালনার সুযোগ দিয়ে থাকে।

তিনি বলেন, ভারত সরকারের যারা দায়িত্বশীল আছেন, তাদের কাছ থেকে আমরা কয়েকবার শুনেছি, তাকে ভারতের মাটি থেকে রাজনৈতিক কার্যক্রম করতে দেওয়া হবে না। কিন্তু আলটিমেটলি আমরা দেখছি, তিনি ঠিকই করছেন। যদিও প্রথমে তার ফিজিক্যালি অ্যাপিয়ার হওয়ার কথা ছিল। পরে আমরা দেখলাম, তিনি অনলাইনে আসবেন। আবার দেখলাম, তাকে দেখা যাবে না, কিন্তু ভয়েস শোনা যাবে। তার মানে হচ্ছে, ভারত সরকারও এক ধরনের চাপে আছে। তিনি সেখানে ফ্রিলি হয়তো মুভ করতে পারছেন না।

আর কোনো দেশ তাকে সুযোগ দিচ্ছে না জানিয়ে আসিফ বলেন, আমরা এটাও শুনেছি, তারা পৃথিবীর আরও বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আমার মনে হয় না, কোনো দেশই সেভাবে তাকে সেই সুযোগটা দেবে। কারণ আপনারা জানেন, তিনি বাংলাদেশে ফাঁসির আসামি এবং প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করার অভিযোগ তার বিরুদ্ধে আছে। সেটা আইসিটি ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়েছে।

সবশেষে তিনি বলেন, এই ৫ আগস্টে ভারত সরকার শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। তার বিষয়ে আদালত যে রায় দিয়েছে, সেই রায় দ্রুত বাস্তবায়ন হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি লিগে খেলবেন রিশাদ হোসেন

শেখ হাসিনাকে আর রাখতে চাইছে না ভারত : আসিফ মাহমুদ

প্রকাশের সময় : ০৫:১৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬