বালু কাটার অবৈধ ড্রেজার ধরিয়ে দিলেই অর্ধ লাখ টাকা পুরস্কার ঘোষণা আব্দুস সালাম আজাদের

লৌহজং উপজেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, নদী থেকে বালু কাটার সময় কোনো অবৈধ ড্রেজার বা ব্যবসায়ীকে হাতেনাতে ধরিয়ে দিতে পারলে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে জুলাই গণঅভ্যুথান দিবসে লৌহজং উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, যে বা যারা পদ্মা নদীতে বালু কাটার সময় অবৈধ ড্রেজার ও এর সঙ্গে জড়িত অসাধু চক্রকে ধরিয়ে দিতে পারবেন কিংবা সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহায়তা করবেন, তাকে আমার নিজ পকেট থেকে ৫০ হাজার টাকা পুরস্কৃত করা হবে। পদ্মা নদীকে অবৈধ ড্রেজারমুক্ত করতে এই লড়াই অব্যাহত থাকবে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে অসাধু একটি বালুখেকো চক্র লৌহজং ও টঙ্গীবাড়ি এলাকার পদ্মার বিভিন্ন পয়েন্টে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে নদীভাঙন চরম আকার ধারণ করেছে। পদ্মা পাড়ে বালু খেকোদের আর কোনো ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সভাপতিত্বে এবং সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েল আহমেদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে সংসদ সদস্যের এই কঠোর বার্তা ঘোষণার পর থেকেই পুরো লৌহজং ও টঙ্গীবাড়িজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল এবং পদ্মাপাড়ের সাধারণ মানুষ সংসদ সদস্যের এই ব্যতিক্রমী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। প্রশাসনকেও বালু দস্যুতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে দ্রুত অভিযান চালানোর আহ্বান জানান এলাকাবাসী।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি লিগে খেলবেন রিশাদ হোসেন

বালু কাটার অবৈধ ড্রেজার ধরিয়ে দিলেই অর্ধ লাখ টাকা পুরস্কার ঘোষণা আব্দুস সালাম আজাদের

প্রকাশের সময় : ০৫:০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬