বগুড়ায় বিকল ট্রাকে বাসের ধাক্কায় নিহত ২

বগুড়া জেলা প্রতিনিধি : 

বগুড়ার শেরপুরে ঢাকা–বগুড়া মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছোনকা এলাকায় ঢাকা অভিমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের বাসিন্দা ও যমুনা লাইন পরিবহনের বাসের হেলপার নয়ন (৩৮) এবং একই উপজেলার চাঁনপুরি গ্রামের বাসিন্দা মাসুদুর রহমান (৩৮)। মাসুদুর রহমান পেশায় কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ছোনকা এলাকায় একটি ট্রাক বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় জয়পুরহাট থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নয়ন ও যাত্রী মাসুদুর রহমান নিহত হন। দুর্ঘটনায় বাসের আরও অন্তত সাতজন যাত্রী আহত হন। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত দুজনের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কারণে বাসচালক বিকল ট্রাকটি দেখতে না পেরে পেছন থেকে ধাক্কা দেন। দুর্ঘটনার পর বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী জানান, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আগস্টেই ১০টি প্লেন কেনার চুক্তি করতে এয়ারবাসকে বিমানের চিঠি

বগুড়ায় বিকল ট্রাকে বাসের ধাক্কায় নিহত ২

প্রকাশের সময় : ১২:৫৯:২২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬