হামের উপসর্গে আরো ৩ শিশুর প্রাণহানি, আক্রান্ত ৮৭২

নিজস্ব প্রতিবেদক :

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সারাদেশে আরও তিনজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গে দেখা দিয়েছে আরও ৮৭২ জনের মধ্যে।

শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত হামের উপসর্গে মোট ৭৪৪ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে ৯৬ জনের মৃত্যু হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭৫১ জন এবং গত ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা মোট এক লক্ষ ২৮ হাজার ৩১০ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২১ জন, গত ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬ হাজার ১৮০ জন।

গত ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১১ হাজার ৬৭৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ সাত হাজার ৩৬৭ জন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কেউ গুম হচ্ছেন না : রিজভী

হামের উপসর্গে আরো ৩ শিশুর প্রাণহানি, আক্রান্ত ৮৭২

প্রকাশের সময় : ০৪:৫৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬