টানা ২৪ ঘণ্টার বেশি উড়ে রেকর্ড গড়ল অস্ট্রেলিয়ার উড়োজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক : 

একটানা ২৪ ঘণ্টা ২৪ মিনিট আকাশে উড়ে ইতিহাস গড়েছে অস্ট্রেলিয়ার জাতীয় বিমান সংস্থা কোয়ান্টাস। মঙ্গলবার (২৮ জুলাই) অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে ফ্রান্সের তুলুজে পৌঁছে বিমানটি বাণিজ্যিক উড়োজাহাজের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ফ্লাইট সম্পন্ন করেছে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এই ফ্লাইটটি কোয়ান্টাসের ‘প্রজেক্ট সানরাইজের’ অংশ। প্রকল্পটির লক্ষ্য নতুন এয়ারবাস এ৩৫০-১০০০-ইউএলআর বিমান ব্যবহার করে অস্ট্রেলিয়া থেকে যুক্তরাজ্যের লন্ডনে কোনো যাত্রাবিরতি ছাড়াই সরাসরি ফ্লাইট চালু করা। বিশেষভাবে পরিবর্তিত এই বিমানটি ২০২৭ সাল থেকে কোয়ান্টাসের সিডনি-লন্ডন রুটে ননস্টপ যাত্রা শুরুর কথা। এয়ারবাস জুন মাস থেকে বিমানটি নিয়ে দুই মাসব্যাপী পরীক্ষামূলক কার্যক্রম চালিয়ে আসছে।

এয়ারবাস জানিয়েছে, অতিরিক্ত জ্বালানি ট্যাংকযুক্ত বিমানটি প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে কোনো যাত্রাবিরতি ছাড়াই ২৪ ঘণ্টা ২৪ মিনিটে ২৩ হাজার ৭৫ কিলোমিটার পথ অতিক্রম করে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের তুলুজে অবস্থিত এয়ারবাসের কারখানায় অবতরণ করে।

এর আগে ২০০৫ সালে একটি বোয়িং ৭৭৭-২০০ এলআর হংকং থেকে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে লন্ডনে ২২ ঘণ্টা ৪২ মিনিট উড়ে দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের রেকর্ড গড়েছিল। মঙ্গলবারের এই ফ্লাইট সেই রেকর্ড ভেঙেছে বলে মনে করা হচ্ছে। এর আগে গত সপ্তাহে একই বিমান ভারত মহাসাগরের ওপর দিয়ে তুলুজ থেকে মেলবোর্নে ১৯ ঘণ্টার কিছু বেশি সময়ে পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করে।

ফ্লাইট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ফ্লাইটরাডার ২৪ জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে এটি ছিল ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক অনুসরণ করা ফ্লাইট। ২০২২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ বহনকারী ফ্লাইটের পর এটিই সবচেয়ে বেশি মানুষের আগ্রহ কেড়েছে। কানাডার ওপর দিয়ে উত্তরমুখী এই যাত্রা ৩৬ লাখেরও বেশি মানুষ সরাসরি অনুসরণ করেছেন।

কোয়ান্টাস ইতিমধ্যে ১২টি পরিবর্তিত এ৩৫০-১০০০-ইউএলআর বিমান অর্ডার করেছে। এগুলো অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের শহরগুলোর সঙ্গে লন্ডন ও নিউইয়র্ককে প্রায় ২০ ঘণ্টার ননস্টপ ফ্লাইটে যুক্ত করার জন্য তৈরি করা হয়েছে। এই সেবা চালু হলে একসময় ‘ক্যাঙ্গারু রুট’ ধরে লন্ডনে পৌঁছাতে যে যাত্রায় পাঁচ দিন সময় লাগত, সেটি একটি মাত্র ফ্লাইটে ১৯ থেকে ২১ ঘণ্টায় সম্পন্ন করা যাবে। তবে ভ্রমণের সময় রুট ও বাতাসের অবস্থার ওপর নির্ভর করবে।

প্রথম বিমানটিতে অতিরিক্ত ২০ হাজার লিটার জ্বালানি বহনের সক্ষমতা থাকবে এবং এতে ২৩৮ জন যাত্রী বসতে পারবেন। বিমানটি ২০২৭ সালের এপ্রিলে কোয়ান্টাসের কাছে হস্তান্তরের কথা রয়েছে। আর ২০২৭ সালের অক্টোবর থেকে সিডনি ও লন্ডনের মধ্যে প্রতিদিন ননস্টপ ফ্লাইট পরিচালনার আশা করছে সংস্থাটি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় ভারত

টানা ২৪ ঘণ্টার বেশি উড়ে রেকর্ড গড়ল অস্ট্রেলিয়ার উড়োজাহাজ

প্রকাশের সময় : ০৪:৫৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬