টিকিট কালোবাজারি-মাদক দমনে কমলাপুর স্টেশনে রেল-র‌্যাবের যৌথ অভিযান

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের সার্বিক নিরাপত্তা জোরদার, যাত্রীসেবার মান উন্নয়ন এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনের লক্ষ্যে যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে র‌্যাব-৩ ও বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে কমলাপুর রেল স্টেশন ও আশপাশের এলাকায় নিয়মিত অভিযান চালানো হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) কমলাপুর রেলস্টেশনে র‌্যাব-৩ ও বাংলাদেশ রেলওয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশেষ নিরাপত্তাবিষয়ক টাউনহল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাব-৩-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. সাইদুর রহমান। এছাড়া জিআরপি ঢাকা বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুক মিয়া, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কমান্ড্যান্ট, কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার, স্টেশন মাস্টার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভায় কমলাপুর রেলস্টেশনের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং যাত্রীসেবার মান বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। বিশেষভাবে টিকিট কালোবাজারি, মাদক চোরাচালান, নাশকতা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় মাদকসেবী, মাদক কারবারি, টিকিট কালোবাজারি চক্র এবং চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে র‌্যাব-৩ ও রেলওয়ে কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করবে।

র‌্যাব-৩ জানিয়েছে, সাধারণ যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে নিয়মিত যৌথ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতে র‌্যাবের তৎপরতাও চলমান থাকবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

টিকিট কালোবাজারি-মাদক দমনে কমলাপুর স্টেশনে রেল-র‌্যাবের যৌথ অভিযান

প্রকাশের সময় : ০৮:০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬