যুক্তরাষ্ট্রে চিকিৎসা ভিসা নিয়ে দূতাবাসের নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্রে চিকিৎসার উদ্দেশ্যে বি-২ (B-2) ভিসা পেতে ইচ্ছুক বাংলাদেশি আবেদনকারীদের জন্য ঢাকার মার্কিন দূতাবাস সম্পূর্ণ আর্থিক সক্ষমতার প্রমাণ ও সুনির্দিষ্ট নথিপত্র জমার নতুন নির্দেশনা জারি করেছে।

শনিবার (২৫ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এই নির্দেশনাগুলো জানানো হয়।

দূতাবাস বলছে, কনস্যুলার কর্মকর্তারা প্রতিটি আবেদন পর্যালোচনা করে নিশ্চিত হন যেন, যুক্তরাষ্ট্রে আবেদনকারী যে কাজের পরিকল্পনা করেছেন, তাতে আমেরিকার করদাতাদের ওপর কোনও আর্থিক বোঝা সৃষ্টি না হয়।

দূতাবাস নির্দেশনায় বলছে, মেডিক্যাল ভিসা আবেদনের ক্ষেত্রে চিকিৎসকের ব্যবস্থাপত্র এবং কী কারণে যুক্তরাষ্ট্রে চিকিৎসা প্রয়োজন তা উল্লেখ করতে হবে। একই সঙ্গে একজন মার্কিন চিকিৎসকের সম্মতি লাগবে যেখানে তিনি চিকিৎসার সম্ভাব্য সময় এবং খরচ সম্পর্কে ধারণা দেবেন।

এছাড়া যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য প্রয়োজনীয় যাতায়াত খরচ, চিকিৎসা খরচ এবং বসবাসের খরচের সামর্থ্য থাকার প্রমাণ দিতে হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হামের উপসর্গে আরো ৬ প্রাণহানি, মোট মৃত্যু ৮১৬

যুক্তরাষ্ট্রে চিকিৎসা ভিসা নিয়ে দূতাবাসের নতুন নির্দেশনা

প্রকাশের সময় : ০২:১৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬