কাফরুলে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, পথচারীসহ ২ জন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর কাফরুলে দুর্বৃত্তদের গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ২ জন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টা ৪০ মিনিটের দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৩ শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ আলীর গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার শাকরাল এলাকায়। তিনি মৃত শাহজাহানের ছেলে। বর্তমানে তিনি কাফরুল এলাকায় বসবাস করতেন।

আহত অন্য দুজন হলেন- নালাম সরদার (৪৫) ও মনির হোসেন (৩২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত মনির হোসেনের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানায়। তিনি মালেক শিকদারের ছেলে। তার বাম পায়ে গুলি লেগেছে। পেশায় তিনি ফুটপাতে কাপড়ের ব্যবসায়ী। অপর আহত নালাম সরদারের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর থানার হোগলাবালিয়া এলাকায়। তিনি ইয়াসিন সরদারের ছেলে। তার মাথার ডান পাশে গুলি লেগেছে। পেশায় তিনি ফুটপাতে কাঁচামালের ব্যবসা করেন।

কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোলাগুলির ঘটনায় দুজন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ইউসুফ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর গুলিবিদ্ধ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে ইউসুফ ৭-৮ জন স্থানীয় ব্যক্তি ওই এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিনজন অস্ত্রধারী সেখানে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ইউসুফ দুইটি গুলিবিদ্ধ হন। গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা একজন সন্দেহভাজনকে আটক করে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার রহস্য উদঘাটনে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কাফরুল থানা পুলিশ যৌথভাবে কাজ করছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর কোথায় গেলাম : শাকিব খান

কাফরুলে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, পথচারীসহ ২ জন গুলিবিদ্ধ

প্রকাশের সময় : ১২:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬