দৈনিক ৩ ঘণ্টা বন্ধ থাকবে লাহোর বিমানবন্দর, নেপথ্যে কী

আন্তর্জাতিক ডেস্ক : 

প্রতিদিন ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে পাকিস্তানের লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর। আগামী ৫ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৭০ দিন সকাল ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকবে বলে জানিয়েছে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ)।

বুধবার (১ জুলাই) সংবাদ মাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্ষা মৌসুমে পাখির চলাচল বেড়ে যাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে পিএএ জানায়, বর্ষা মৌসুমে বিমানবন্দর এবং এর আশপাশে (বিশেষ করে ৩ হাজার ফুটের নিচে) পাখির উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ কারণে উড্ডয়ন ও অবতরণের সময় পাইলটদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সম্ভাব্য বিলম্ব বা আকাশে অপেক্ষমাণ (হোল্ডিং) পরিস্থিতির কথা বিবেচনায় রেখে এয়ারলাইনগুলোকে পর্যাপ্ত জ্বালানি বহনেরও পরামর্শ দেওয়া হয়েছে।

পিএএ জানায়, নিরাপত্তামূলক পদক্ষেপের অংশ হিসেবে প্রতিদিন সকাল ৫টা থেকে ৮টা পর্যন্ত বিমানবন্দরের দুই রানওয়েই বন্ধ থাকবে। তবে এই সময়ের বাইরে নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটগুলো স্বাভাবিকভাবেই পরিচালিত হবে।

সংস্থাটি আরো জানায়, কোনো জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে রানওয়ে অবতরণের জন্য খুলে দেওয়া হবে। এ বিষয়ে বিমান চলাচল সংশ্লিষ্টদের জন্য নোটিশ টু এয়ারম্যান (নোটাম)-ও জারি করা হয়েছে।

পিএএ বলেছে, যাত্রী ও এয়ারলাইনগুলোর অসুবিধা যতটা সম্ভব কমিয়ে সর্বোচ্চ বিমান নিরাপত্তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

এদিকে, পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে দেশজুড়ে নতুন করে মৌসুমি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ১ থেকে ৬ জুলাই পর্যন্ত লাহোরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন

দৈনিক ৩ ঘণ্টা বন্ধ থাকবে লাহোর বিমানবন্দর, নেপথ্যে কী

প্রকাশের সময় : ০৫:৩৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬