আসলাম চৌধুরীর প্রার্থীতা বাতিল, শপথ নিতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক : 

ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। তিনি শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। ফলে তার ফলাফল প্রকাশ করা যাবে না।

এর আগে ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করা হয়।

আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও মো. মিফতাহ উদ্দিন চৌধুরী। এ ছাড়া ব্যাংক এশিয়ার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম এবং যমুনা ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির।

আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, সাধারণত দ্বিতীয় সর্বোচ্চ ভোট যিনি পেয়েছেন, তিনিই এখন বিজয়ী হওয়ার কথা। তবে আদালত এই বিষয়ে কোনো নির্দেশনা দেননি। পূর্ণাঙ্গ রায় পেলে নির্বাচন কমিশন সেই আলোকে পদক্ষেপ নেবেন। তাই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের জন্য পূর্ণাঙ্গ রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।

ঋণখেলাপির অভিযোগে আসলাম চৌধুরীর মনোনয়ন নিয়ে আইনি জটিলতার সৃষ্টি হয়। নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত ১৮ জানুয়ারি তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। পরে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট ব্যাংক রিট করলে হাইকোর্ট তা খারিজ করে দেন। এরপর ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে। একই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন।

গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। তবে, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলেও ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন আদালত।

পরবর্তীতে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হন। তবে, আদালতের পূর্ববর্তী নির্দেশনার কারণে তার নির্বাচনের ফলাফল এতদিন প্রকাশ করা হয়নি। সর্বশেষ আপিল বিভাগের রায়ে তার প্রার্থিতা বাতিল হওয়ায় ওই ফলাফল আর প্রকাশ করা যাবে না।

আবহাওয়া

স্বামীকে ডিভোর্স দেবেন তবুও সন্তান নেবেন না অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলো

আসলাম চৌধুরীর প্রার্থীতা বাতিল, শপথ নিতে পারবেন না

প্রকাশের সময় : ১১:৫৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬