মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক : 

মোটরযান বিক্রির পর নির্ধারিত নিয়মে মালিকানা পরিবর্তন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি বলছে, মালিকানা পরিবর্তন না করে যানবাহন সড়কে চালানো হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৪ জুন) প্রকাশিত বিআরটিএর এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী মোটরযান বিক্রয়ের পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে মালিকানা পরিবর্তন ছাড়াই ক্রেতারা মোটরযান সড়ক ও মহাসড়কে চালাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ কারণে বিক্রেতাকে সংশ্লিষ্ট মোটরযানের জন্য নির্ধারিত অগ্রিম আয়কর, প্রযোজ্য ক্ষেত্রে ১৫০ শতাংশ অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জ পরিশোধ করতে হচ্ছে। ফলে বিক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেবা সহজীকরণের অংশ হিসেবে মালিকানা পরিবর্তনের জন্য অনলাইনে (bsp.brta.gov.bd) আবেদন করার পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ড-হেল্ড ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক (আঙুলের ছাপ) যাচাই করে একই দিনে মালিকানা পরিবর্তন সম্পন্ন করা হচ্ছে। একই দিনে নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক প্রদান করতে পারছেন।

এ অবস্থায় মোটরযানের মালিকানা পরিবর্তনের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না পারছি ফেলতে, না গিলতে : অর্থমন্ত্রী

মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ

প্রকাশের সময় : ১২:৪৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬