নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় একটি গ্যাস লাইনের লিকেজের সামনে সিগারেট জ্বালাতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এসময় বিস্ফোরণে দগ্ধ হয়েছেন তিন যুবক।
শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে আহত অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহতরা হলেন- মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ ভোরের দিকে তিন যুবক মিরপুরের পাইকপাড়া এলাকায় সিগারেট খাওয়ার সময় লাইনের গ্যাস থেকে লিকেজের ঘটনায় দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে মিরাজের শরীরে ১৫ শতাংশ দগ্ধ, সুজনের শরীরে ২৪ শতাংশ দগ্ধ এবং বিপ্লবের শরীরে ১০ শতাংশ দগ্ধ রয়েছে। আমরা ৩ জনকেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি দিয়েছি।
নিজস্ব প্রতিবেদক 





















