হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক : 

দেশের অন্যতম শীর্ষ পরিবহন প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজের কর্ণধার ও চেয়ারম্যান এবং সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কফিল উদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৩১ মে) ভারতের দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কফিল উদ্দিন হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিসে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, কফিল উদ্দিন দীর্ঘদিন ধরে লিভারসিরোসিসে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে অবস্থানকালে তার মৃত্যু হয়।

কফিল উদ্দিন দেশের পরিবহন খাতে সুপরিচিত একজন উদ্যোক্তা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি হানিফ এন্টারপ্রাইজের কর্ণধার ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পাশাপাশি তিনি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।

রাজনৈতিক জীবনেও তিনি ছিলেন সক্রিয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাবরণ করেছিলেন তিনি।

তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম আলহাজ কফিল উদ্দিন ঢাকা জেলা বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা স্থানীয় বিএনপি নেতাকর্মীদেরকে সবসময় অনুপ্রাণিত করবে।

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ছাড়া কফিল উদ্দিনের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক ও সমবেদনা জানিয়েছেন।

আবহাওয়া

হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন মারা গেছেন

প্রকাশের সময় : ১০:১৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬