Dhaka বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে : ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় আগামী ঈদুল আজহার কোরবানির বর্জ্য মাত্র ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম।

বুধবার (২০ মে) সকালে রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডের ১৯ নম্বর ওয়ার্ডের সবজি বাগান সংলগ্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) সৌন্দর্যবর্ধন ও ল্যান্ডস্ক্যাপিং কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কোরবানির পশুর হাট শেষ হওয়ার রাত থেকেই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে। এ কাজে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম আগেই প্রস্তুত রাখা হয়েছে, যাতে দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ সম্পন্ন করা যায়।

আবদুস সালাম বলেন, এবারের কোরবানির জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মোট ১১টি পশুর হাটের অনুমতি দেওয়া হয়েছে। এসব হাটে ক্রেতা ও বিক্রেতাদের সুবিধা নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত নজরদারি চালাবে। পাশাপাশি পশুর স্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি চিকিৎসক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। যাতে নির্বিঘ্নে মানুষ হাটে এসে কেনাকাটা করতে পারে। পশুর হাটের বর্জ্য হাট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরিষ্কার করা হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, এ বছর ডেঙ্গু-চিকুনগুনিয়া মোকাবিলা করা সম্ভব। এজন্য এখন থেকেই কাজ শুরু করা হয়েছে। এছাড়া লার্ভা বেশি থাকে এমন এলাকাগুলো চিহ্নিত করা হচ্ছে। এদিকে পানি জমাট না হলে ডেঙ্গু হওয়ার শঙ্কা নেই, এজন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

আবহাওয়া

মব সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না : মজনু

কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে : ডিএসসিসি প্রশাসক

প্রকাশের সময় : ০৩:০৪:২২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬