নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর গুলশান থানার ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ রায় দেন।
কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে।
বাদীপক্ষের আইনজীবী মো. হেমায়েত উদ্দিন খান হিরন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিদিশা পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।’
বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি করা নিয়ে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় একটি মামলা করেন মোশাররফ হোসেন সিকদার নামের এক ব্যবসায়ী। সেই মামলায় দেড় যুগ পর বিদিশার দুই বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করল আদালত।
নিজস্ব প্রতিবেদক 






















