আমিনবাজার-নবীনগর এলাকায় গ্যাস থাকবে না ১৮ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক : 

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য রোববার (১৭ মে) রাত থেকে টানা ১৮ ঘণ্টা পর্যন্ত সাভার ও আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য রোববার (১৭ মে) রাত ১১টা থেকে সোমবার (১৮ মে) বিকেল ৫টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা আমিন বাজার ডিআরএস হতে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকা, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

আমিনবাজার-নবীনগর এলাকায় গ্যাস থাকবে না ১৮ ঘণ্টা

প্রকাশের সময় : ০১:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬