Dhaka বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

নিজস্ব প্রতিবেদক : 

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।

বুধবার (৬ মে) দুপুরে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার পর এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে রক্ষিত শপথ বইয়ে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল ছিল সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সেদিন নির্ধারিত সময় বিকেল ৪টার মাত্র ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন কমিশন (ইসি) তা গ্রহণ করেনি। পরবর্তী সময়ে তিনি আদালতের দ্বারস্থ হন। উচ্চ আদালতের নির্দেশনার প্রেক্ষিতে ইসি তাঁর মনোনয়নপত্র গ্রহণ ও বাছাই শেষে বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এর মাধ্যমেই নুসরাত তাবাসসুমের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পথ সুগম হয়।

আবহাওয়া

এয়ার অ্যাস্ট্রার বহরে যুক্ত হচ্ছে তিনটি ব্র্যান্ড নিউ এটিআর

শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

প্রকাশের সময় : ০৩:২৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬