Dhaka মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের জন্য বিদ্যুৎচালিত বাস চালুর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : 

শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থাকে আরও নিরাপদ, আধুনিক ও পরিবেশবান্ধব করতে দেশে বিদ্যুৎচালিত (ইলেকট্রিক) বাস চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে জ্বালানি তেলের ওপর চাপ কমানো এবং সড়কে ব্যক্তিগত যানবাহনের নির্ভরতা হ্রাস করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গণপরিবহনে জ্বালানি নির্ভরতা কমানোর বৃহত্তর অংশ হিসেবে বিদ্যুৎচালিত বাস চালুর পরিকল্পনা করছে সরকার। প্রথম ধাপে শিক্ষার্থীদের জন্য এসব বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানো হয়েছে।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ভবিষ্যতে আমাদের বিদ্যুতের দিকে যেতে হবে। শিক্ষার্থীদের জন্য যে স্কুল বাস সেটা যদি বৈদ্যুতিক হয় সেটাতে শুল্ক থাকবে না।

স্থানীয় সরকার নির্বাচন এ বছরে শেষ হবে কি না- জানতে চাইলে ডা. জাহেদ উর রহমান বলেন, না। বলা হয়েছে যে নির্বাচনটা ১০ মাস থেকে এক বছর লাগবে শুরু হওয়ার পর। নির্বাচন শুরু হবে এ বছরের শেষের দিকে, কিছু প্রস্তুতির প্রয়োজন আছে, সেটাও ইনফ্যাক্ট ওই মন্ত্রণালয় থেকে আগে জানানো হয়েছে।

ভারতের নির্বাচন অভ্যন্তরীণ বিষয়, সম্পর্ক অটুট থাকবে: তথ্য উপদেষ্টা

উপজেলা পরিষদে এমপিদের বসার জায়গা হয়েছে, সরকার কি উপজেলা পরিষদ বিলুপ্ত করতে চায়? এ বিষয়ে তিনি বলেন, উপজেলা বাতিল করে দেওয়ার কোনো সিদ্ধান্ত এই সরকার নেয়নি। অফিস দেওয়াতে উপজেলাকে খর্ব করা হচ্ছে ব্যাপারটা আমার কাছে এরকম মনে হয় না। বরং আইনগতভাবেই আপনি যদি খেয়াল করেন, উপজেলা পরিষদ আইনের ধারা ২৫— এটা নিয়ে আমরা একসময় প্রচুর বলেছি, লিখেছি— সেখানে তো একজন সংসদ সদস্য উপজেলা পরিষদের উপদেষ্টা হিসেবেই লিগ্যালি আছেন।

জাহেদ উর রহমান বলেন, যদি তিনি লিগ্যালি থাকেন, এখন কেউ বলতে পারেন যে এটা থাকা উচিত কি না, উপদেষ্টা থাকা— সেটা একটা ডিফারেন্ট ডিবেট। কিন্তু অফিস রাখার মাধ্যমে আসলে সেটাকে যে নতুন করে অনেক বেশি খারাপ করে ফেলা হলো, মোটেও ব্যাপারটা সেরকম না। কারণ আমরা যদি এভাবে তর্কটা বা যুক্তিটা দেই যে, একজন এমপি যেহেতু উপজেলা পরিষদের উপদেষ্টা, তার তো উপজেলা পরিষদে একটা অফিস থাকা উচিতই। আবারও বলছি, এই আলাপ সমাজে আছে, কেউ করতে পারেন যে তার (সংসদ সদস্য) আদৌ উপদেষ্টা থাকা উচিত কি না। সো উপজেলাকে নিয়ে সরকারের এই ধরনের কোনো— মানে এটাকে খাটো করা বা আরও বেশি অক্ষম করে তোলার কোনো পরিকল্পনা সরকারের নেই।

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো পর্যবেক্ষণ নেই বলে জানিয়ে তিনি বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ নির্বাচন। সেখানে যারা জনগণের ভোটে নির্বাচিত হবেন, তাদের সঙ্গেই বাংলাদেশের সম্পর্ক বজায় থাকবে।

উপদেষ্টা বলেন, আমরা পশ্চিমবঙ্গকে আলাদাভাবে বিবেচনা করতে চাই না। দুই দেশের মধ্যে যে কোনো চুক্তি রাষ্ট্রীয় পর্যায়েই হয়। ভারতের রাজ্যভিত্তিক নির্বাচনের ফলাফল সেই সম্পর্ককে প্রভাবিত করবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোনো নির্বাচন বা রাজনৈতিক বক্তব্য এ সম্পর্ককে বাধাগ্রস্ত করবে না।

জাহেদ উর রহমান বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন বক্তব্য আসা মূলত রাজনৈতিক বক্তব্য। সরকার গঠনের পর দুই দেশের মধ্যে সহযোগিতা ও সম্পর্ক স্বাভাবিকভাবেই চলবে।

তিনি যোগ করেন, ভারত একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। দুই দেশের মধ্যে যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা রয়েছে, তা অব্যাহত থাকবে।

শিশু মৃত্যু ঘটাতে চায়, এরকম কোনো খারাপ উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না বলে মনে করেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, তবে কেন এ টিকা না দেওয়ার ঘটনাটি ঘটলো, তা খতিয়ে দেখা হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শিশু মৃত্যু ঘটাতে চায়, এরকম কোনো খারাপ উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না বলে আমি মনে করি। তবে এটা নিয়ে আমাদের খতিয়ে দেখা দরকার আছে। আমি মন্ত্রণালয়ে কথা বলেছি। সেই কাজটি হবে, কেন আসলে এ ঘটনাটি ঘটলো।

তিনি বলেন, সরকারের নেওয়া কার্যক্রমে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনে শতভাগ লক্ষ্য অর্জন করবে সরকার।

আবহাওয়া

বরিশালে বাসচাপায় প্রাণ হারালেন দাদি-নাতনি

শিক্ষার্থীদের জন্য বিদ্যুৎচালিত বাস চালুর সিদ্ধান্ত

প্রকাশের সময় : ০১:২৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬