Dhaka সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাস-ইজিবাইক-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : 

গোপালগঞ্জে বাস, ইজিবাইক ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।

সোমবার (৪ মে) সকাল ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ঝন্টু মোল্লা। তিনি সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত আলী আকবর মোল্লার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আব্দুল গাফ্ফার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মঠবাড়িয়াগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইজিবাইক ও একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ঝন্টু মোল্লা (৪৫) নামের ভ্যানচালক নিহত হন। এ সময় ইজিবাইকে থাকা চালকসহ পাঁচ যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

আবহাওয়া

রাজধানীর যে ৬৮ ফিলিং স্টেশনে তেল নিতে লাগবে ফুয়েল পাস

গোপালগঞ্জে বাস-ইজিবাইক-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত

প্রকাশের সময় : ০১:৫২:২৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬