Dhaka শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:০৭:১০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ১৮৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

আসছে ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চলচ্চিত্র ‘নাকফুলের কাব্য’। ফেরারী ফরহাদের গল্প ও সংলাপে আলোক হাসান পরিচালিত জনপ্রিয় চিত্রনায়ক আদর আজাদ ও জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি জুটির এ চলচ্চিত্রটি সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করে একটি অমর প্রেম ও বিরহের গল্প।

এটি আদর-পূজা জুটির প্রথম সিনেমা। যদিও ইতোমধ্যে মুক্তি পেয়েছে এই জুটির ‘লিপস্টিক’ সিনেমাটি।

২০২২ সালে শ্রীমঙ্গলে ‘নাকফুলে কাব্য’ সিনেমার দৃশ্য ধারণ শুরু হয়। সেখানে একটানা ২০ দিন চলে শুটিং। পরে ঢাকায় এর কাজ শেষ হয়।

সিনেমার মুক্তি উপলক্ষে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড সব সময়ই নান্দনিক ও পারিবারিক সিনেমা নির্মাণের প্রতি যত্নশীল ও দায়বদ্ধ। এই সিনেমাটিতেও দর্শকরা একটি নিরেট বাংলাদেশি গল্পের অসাধারণ নির্মাণ দেখতে পাবেন। আশা করি দর্শকরা পরিবারসহ হলে এসে সিনেমাটি উপভোগ করে তাদের ঈদ উদযাপনকে আরও আনন্দময় করে তুলবেন।

সিনেমাটি প্রসঙ্গে গণমাধ্যমে পূজা চেরি বলেন, ‘এই গল্পটি আমার হৃদয়ের খুব কাছের। এখানে প্রেম, কষ্ট আর স্বপ্ন—সবকিছুই খুব বাস্তবভাবে ফুটে উঠেছে। আমি বিশ্বাস করি, দর্শকরা চরিত্রটির সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারবেন এবং সিনেমাটি তাদের মনে দাগ কাটবে।

তিনটি গান দিয়ে সাজানো প্রেম, রোমান্টিকতা, কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলী রাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ, গাজী রাকায়েতসহ অনেকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’

ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’

প্রকাশের সময় : ০৯:০৭:১০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬