Dhaka শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তামিম দীর্ঘ মেয়াদে দায়িত্ব পেলে দেশের ক্রিকেট উপকৃত হবে : সাকিব আল হাসান

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৫২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ২১২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ সম্প্রতি ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে গঠন করা হয়েছে এডহক কমিটি। যেখানে সভাপতির দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। সাবেক এই অধিনায়ককে বিসিবির দায়িত্বে দেখে খুশি সাকিব আল হাসান।

বর্তমান কমিটি তিন মাসের মধ্যে একটি নির্বাচন আয়োজন করবে। গুঞ্জন আছে, দায়িত্ব ছেড়ে দিয়ে আসন্ন নির্বাচনে অংশ নেবেন তামিম। সেখানেও তিনি সভাপতি হওয়ার জন্য লড়বেন। সাকিব মনে করন, তামিম যদি নির্বাচিত হয়ে বোর্ডে আসে এবং লম্বা মেয়াদে দায়িত্ব নেয় তাহলে সেটা দেশের ক্রিকেটের জন্যই উপকারী হবে।

এ প্রসঙ্গে সাকিব বলেন, আমি বলতে চাই সে (তামিম ইকবাল) তো নির্বাচিত হয়ে আসেনি। সে নির্বাচন আয়োজনের জন্য দায়িত্ব পেয়েছে এবং আশা করি সে যদি সভাপতি হয়, আমি মনে করি তার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে এবং নিশ্চিতভাবেই বাংলাদেশ ক্রিকেট তার কাছ থেকে উপকৃত হবে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল স্কোয়াড থেকে বাদ দিয়েছিল মুস্তাফিজুর রহমানকে। তারই জেরে ভারতে ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল বাংলাদেশ। এই সিদ্ধান্তে অনড় থাকার কারণে আইসিসি তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এবার এনিয়ে কথা বললেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

ইইউটি-টোয়েন্টি বেলজিয়াম টুর্নামেন্টের জার্সি উন্মোচনের ইভেন্টে সাংবাদিকদের সঙ্গে এনিয়ে নিজের মত বিনিময় করেন সাকিব। বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া ভুল সিদ্ধান্ত ছিল বললেন তিনি।

সাকিবের কথা, ‘বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটা ভুল ছিল বলে আমি মনে করি।’

তার মতে এই ধরনের বৈশ্বিক টুর্নামেন্ট না খেলতে পারা খেলোয়াড় ও ভক্তদের জন্য কষ্টের, বিশেষ করে যে দেশে ক্রিকেট আবেগের জায়গা। তিনি বললেন, ‘আমি মনে করি এটা বড় ক্ষতি। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা বড় ক্ষতি। কারণ আমরা একটি দেশ হিসেবে বিশ্বকাপের আমাদের দেশের, খেলোয়াড়দের খেলতে দেখতে ভালোবাসি।’

দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী সাকিব। তার মতে, অনেক তরুণ খেলোয়াড় তাদের সম্ভাবনা দেখাতে শুরু করেছে। তিনি বলেন, আমি মনে করি দল এই মুহূর্তে সত্যিই ভালো খেলছে। তারা কেবলই নিউজিল্যান্ডকে হারাল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিও জিতেছে। তারা ভালো দল। আগে ব্যক্তিগতভাবে কেউ ভালো পারফর্ম করত, এখন পুরো দল পারফর্ম করে। আমার মতে, সামনে এগিয়ে যাওয়ার জন্য এটাই সেরা উপায়। আমি কারও নাম বলতে চাই না, কিন্তু বেশিরভাগ খেলোয়াড় সম্ভাবনাময়। নতুন প্রজন্ম তো আসছেই, অভিজ্ঞরাও আছে। আমি মনে করি আমাদের ভালো ভবিষ্যত আছে।

এছাড়া ভারতীয় ক্রিকেটের অবকাঠামোর প্রশংসা করে তিনি বলেন, তাদের ক্রিকেট ব্যবস্থা এতটাই শক্তিশালী যে আগামী কয়েক দশকেও খেলোয়াড় সংকটে পড়তে হবে না। বিশেষ করে আইপিএল ও ঘরোয়া ক্রিকেট নতুন প্রতিভা তৈরি করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে।’ তবে একই সঙ্গে তিনি মনে করেন, ‘টি-টোয়েন্টির প্রতি অতিরিক্ত ঝোঁক টেস্ট ক্রিকেটে কিছুটা প্রভাব ফেলতে পারে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কেরাণীগঞ্জে অটোরিকশাচালককে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

তামিম দীর্ঘ মেয়াদে দায়িত্ব পেলে দেশের ক্রিকেট উপকৃত হবে : সাকিব আল হাসান

প্রকাশের সময় : ০৮:৫২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬