Dhaka রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়ে মাসসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৫০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ২০৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

চোটে ইতিমধ্যে শেষ হয়ে গেছে চলতি মৌসুম। এমন দুঃসময়ের মাঝেও একটি সুখবর পেলেন লামিন ইয়ামাল। মাসজুড়ে চমৎকার খেলার পর এপ্রিলের সেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড। একইসঙ্গে গড়লেন স্প্যানিশ লা লিগার নতুন রেকর্ড।

স্প্যানিশ লা লিগার এপ্রিল মাসের সেরা ফুটবলার হয়েছেন ইয়ামাল। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে এক বিবৃতিতে এই খবর জানিয়েছে লিগ কর্তৃপক্ষ। চূড়ান্ত ভোটে মায়োর্কার ভেদাত মুরিকি, রিয়াল সোসিয়েদাদের কার্লোস সোলার, আলাভেসের লুকাস বোয়ে ও রিয়াল ওভেইদোর ফেদে ভিনাসকে হারিয়েছেন ইয়ামাল।

চলতি মাসে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে বার্সেলোনা এবং জিতেছে এর সবগুলোয়। আর এই জয়ের প্রতিটিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইয়ামাল।

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের জয়ে জালের দেখা না পেলেও, প্রতিপক্ষের রক্ষণে ইয়ামালের উপস্থিতি ছিল দুর্দান্ত। পরের ম্যাচে এস্পানিওলের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের পথে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেন তিনি। আর সবশেষ, সেল্তা ভিগোর বিপক্ষে ১-০ ব্যবধানের জয়ে একমাত্র গোলটি করেন তরুণ এই সেনসেশন।

এই নিয়ে চলতি মৌসুমে তিনবার মাস সেরা নির্বাচিত হলেন ইয়ামাল। এর আগে এই পুরস্কার তিনি পেয়েছিলেন নভেম্বর ও ডিসেম্বরে। ২০১৩ সালে পুরস্কারটি দেওয়া শুরুর পর থেকে এই প্রথম কেউ মৌসুমে তিনবার এটা জিততে পারলেন।

মাঠের বাইরে চলে যাওয়ার আগে এবারের লা লিগায় ২৮ ম্যাচ খেলে ১৬টি গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। আসরে তার চেয়ে বেশি অ্যাসিস্ট এখন পর্যন্ত কেউ করতে পারেনি।

গত সপ্তাহে সেল্তার বিপক্ষে জয়সূচক গোলটি করার পরই উদযাপনের সময় ব্যথা অনুভব করেন ইয়ামাল। পরে আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি।

এরপর কাতালান ক্লাবটি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, পরীক্ষায় ইয়ামালের বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। মৌসুমের বাকি অংশে তিনি খেলতে পারবেন না, তবে বিশ্বকাপের জন্য তাকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

আবহাওয়া

চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

ইতিহাস গড়ে মাসসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

প্রকাশের সময় : ০৯:৫০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬