Dhaka সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি ও আন্তজেলা বাসে ২২ পয়সা ভাড়া বাড়ানোর আলোচনা, সিদ্ধান্ত সোমবার

নিজস্ব প্রতিবেদক :

জ্বালানি তেলের দাম বাড়ার পর গণপরিবহনের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। সিটি ও আন্তজেলা বাসে প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে ভাড়া পুনর্নির্ধারণ কমিটি মোটামুটি একমত হলেও তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে সোমবার (২০ এপ্রিল) সিদ্ধান্ত হতে পারে।

রোববার (১৯ এপ্রিল) রাতে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে ১২ সদস্যের ভাড়া পুনর্নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শুরু হওয়া বৈঠক রাত ১০টার দিকে শেষ হলেও ভাড়া চূড়ান্ত করা সম্ভব হয়নি বলে সভা সূত্র জানিয়েছে।

বৈঠকে অংশ নেওয়া কমিটির এক সদস্য জানান, সিটি (মহানগর) ও আন্তজেলা বাসের ভাড়া বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে এবং সবাই মোটামুটি একটি অবস্থানে এসেছেন। আলোচনায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বর্তমানের প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৫ পয়সা থেকে ভাড়া বাড়িয়ে ২ টাকা ৬৭ পয়সা এবং আন্তজেলা বাসের ক্ষেত্রে ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৩৪ পয়সা করার প্রস্তাবে একধরনের সমঝোতা হয়েছে। অর্থাৎ, দুই ক্ষেত্রেই প্রতি কিলোমিটারে ২২ পয়সা করে ভাড়া বাড়ানোর বিষয়ে আলোচনা এগিয়েছে।

তবে এই প্রস্তাব এখনো রেজল্যুশন আকারে অনুমোদিত হয়নি বা সই সম্পন্ন হয়নি সভায়। আগামীকাল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত ভাড়া প্রস্তাব নির্ধারণ করা হবে। পরে তা প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রণালয়। ফলে প্রস্তাবিত ২২ পয়সা ভাড়া কিছুটা কমবেশি হতে পারে।

এদিকে বৈঠক সূত্র জানায়, বাসমালিকপক্ষ বৈঠকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশের দাম বৃদ্ধির বিষয়টি জোরালোভাবে তুলে ধরে। পরিবহন পরিচালনার ব্যয় বেড়ে যাওয়ার নানা দিক তুলে ধরে তারা ভাড়া বাড়ানোর পক্ষে যুক্তি দেয়। এসব বিষয় বিবেচনায় নিয়েই ২২ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

বিআরটিএ কর্মকর্তারা জানান, ভাড়া নির্ধারণে ব্যয় বিশ্লেষণ করা হয় এবং ১২ সদস্যের ভাড়া নির্ধারণ কমিটির সুপারিশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে মন্ত্রণালয় গেজেট প্রকাশের মাধ্যমে নতুন ভাড়া কার্যকর করে। প্রচলিত নিয়ম অনুযায়ী, জ্বালানি তেলের দাম প্রতি লিটারে এক টাকা বাড়লে ভাড়া এক পয়সা বাড়ে এবং দাম কমলে একই হারে কমে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন বলেন, তাঁরা জ্বালানি মূল্যবৃদ্ধির পাশাপাশি অন্যান্য ব্যয় বৃদ্ধির বিষয়টিও আমলে নেওয়ার কথা বলেছেন। এখন বাকিটা বিআরটিএ, সড়ক পরবিহন মন্ত্রণালয়, সর্বোপরি সরকারের সিদ্ধান্ত। তবে তাঁরা বলেছেন, কালকের মধ্যেই সিদ্ধান্ত জানাতে হবে। নতুবা বিচ্ছিন্নভাবে পরিবহন মালিক–শ্রমিকেরা ভাড়া বৃদ্ধি করলে নিয়ন্ত্রণ করা কঠিন হবে। কারণ, সারা দেশেই পরিবহনমালিকদের বাড়তি দামে জ্বালানি কিনতে হচ্ছে।

বর্তমানে দেশের দূরপাল্লার রুটের জন্য সরকার নির্ধারিত বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা। এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে দেয় না। ট্রাক–কাভার্ড ভ্যানসহ মালাবাহী যানেরও ভাড়া সরকার ঠিক করে দেয় না।

আবহাওয়া

সিটি ও আন্তজেলা বাসে ২২ পয়সা ভাড়া বাড়ানোর আলোচনা, সিদ্ধান্ত সোমবার

প্রকাশের সময় : ১২:৩৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬