Dhaka শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে প্রতারণার অর্ধলাখ টাকাসহ ৫৭ মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের ফেরত দিল পুলিশ

ঝিনাইদহ জেলা প্রতিনিধি  : 

ঝিনাইদহ জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার সেল) শাখা তথ্য-প্রযুক্তির সহায়তায় হারানো ৫৭টি মোবাইল ফোন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে বিকাশ প্রতারণার হাতিয়ে নেওয়া ৬৩ হাজার ৫৪২ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগীদের হাতে এসব মোবাইল ও অর্থ তুলে দেন পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাহ হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, অনলাইনভিত্তিক অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রাখতে ঝিনাইদহে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠন করা হয়। এই সেলের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সংঘটিত অপরাধ শনাক্ত করে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সাইবার সেলের তথ্যমতে, তারা ই-কমার্স প্রতারণা, বিকাশ জালিয়াতি, ফেসবুক হ্যাকিং, অনলাইন জুয়া, সাইবার বুলিং, হারানো মোবাইল উদ্ধার এবং টিকিট সংক্রান্ত প্রতারণাসহ নানা ধরনের অপরাধ দমনে কাজ করছে।

ঝিনাইদহ পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, জেলার বিভিন্ন স্থান ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। একইসঙ্গে বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন এমএফএসের মাধ্যমে প্রতারণার শিকার ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া অর্থও উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক ও টেলিগ্রামের মাধ্যমে সাইবার অপরাধের শিকার হওয়া ৩৩ জন ভুক্তভোগীকে তাৎক্ষণিক সহায়তা প্রদান এবং ৭ জনের গুরুত্বপূর্ণ ডেটা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে সাইবার সেল।

তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও বাড়ছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে। অপরিচিত লিংক বা অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকুন এবং ব্যক্তিগত তথ্য, ওটিপি, পিন নম্বর বা ব্যাংক সংক্রান্ত কোনো তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না। সাইবার অপরাধের শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় অথবা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সঙ্গে যোগাযোগ করার জন্য সবাইকে আহ্বান জানান।

উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আবহাওয়া

ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই শুরু করতে হবে নিজ বাসা থেকে : ডিএনসিসি প্রশাসক

ঝিনাইদহে প্রতারণার অর্ধলাখ টাকাসহ ৫৭ মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের ফেরত দিল পুলিশ

প্রকাশের সময় : ০৭:১৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬