পেশাদার ফুটবলকে বিদায় জানালেন ব্রাজিলের সাবেক মিডফিল্ডার অস্কার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৪৫:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৫২১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ব্রাজিলের সাবেক তারকা মিডফিল্ডার অস্কার (৩৪) হৃদরোগজনিত সমস্যার কারণে পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন। সাও পাওলো ক্লাব শনিবার (৪ এপ্রিল) এই খবর নিশ্চিত করেছে।

গত নভেম্বরে সাও পাওলোর অনুশীলনে শারীরিক পরীক্ষার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অস্কার। তাকে তখন ৫ দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়। চিকিৎসকরা জানান, তিনি ভাসোভ্যাগাল সিনকোপে (হঠাৎ রক্তচাপ ও হৃৎস্পন্দন কমে অজ্ঞান হয়ে যাওয়া) রোগে ভুগছেন। চিকিৎসকদের পরামর্শ অনুসারে তিনি আর ফুটবল খেলা চালিয়ে যেতে পারবেন না। ফলে ক্লাবের সঙ্গে থাকা বাকি দুই বছরের চুক্তি বাতিল করে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন অস্কার।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে অস্কার লিখেছেন, সাও পাওলোর হয়ে আমি আরও খেলতে চেয়েছিলাম। আমার বয়স ও সামর্থ্য দুটোই ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনা ঘটে গেল। এখন আমি অবসর নিচ্ছি। তবে সমর্থক হিসেবে সবসময় সাও পাওলোর পাশে থাকব। এই ক্লাবেই আমার ক্যারিয়ার শুরু হয়েছিল এবং এখানেই শেষ হচ্ছে।

বিদায়বেলায় আবেগপ্রবণ অস্কার সোশ্যাল মিডিয়ায় বলেন, আমি ক্লাবের হয়ে আরও খেলতে চেয়েছিলাম। আমার দক্ষতা এবং বয়স দুটোই ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই সমস্যার কারণে আমাকে থামতে হচ্ছে। এখন থেকে আমি মাঠের বদলে গ্যালারি থেকে সাও পাওলোর সমর্থন দিয়ে যাব।

ক্লাব ফুটবলে অস্কার উপভোগ্য সময় কাটিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসিতে। ২০১২ সালে সেখানে যোগ দেওয়ার পর তিনি একটি ইউরোপা লিগ এবং দু’বার প্রিমিয়ার লিগ টাইটেল জেতেন। ২০১৬-১৭ মৌসুমের মাঝপথে ৭৩ মিলিয়ন ডলারে যোগ দেন চাইনিজ ক্লাবে। সেখানে তিনটি সুপার লিগ শিরোপাজয়ী এই মিডফিল্ডার এশিয়ান ফুটবলের অন্যতম জনপ্রিয় খেলোয়াড়ে পরিণত হন।

সম্ভাবনা নিয়ে ব্রাজিল জাতীয় দলে এলেও ২০১৫ সালের পর অস্কারকে আর সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জার্সিতে দেখা যায়নি। ব্রাজিলের হয়ে ৪৮টি আন্তর্জাতিক ম্যাচে ১২ গোল করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পেশাদার ফুটবলকে বিদায় জানালেন ব্রাজিলের সাবেক মিডফিল্ডার অস্কার

প্রকাশের সময় : ০১:৪৫:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬