Dhaka সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:২৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ১৮১ জন দেখেছেন

বিনোদন ডেস্ক :

‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত অভিনেতা রাহুল ব্যানার্জি কলকাতার অদূরে দিঘার কাছে একটি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৩ বছর।

রোববার (২৯ মার্চ) তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। পরে সন্ধ্যায় তার মৃত্যুর খবর আসে।

পুলিশের বরাত দিয়ে মৃত্যুর খবর দিয়েছে ‘এই সময়’ অনলাইন।

সংবাদমাধ্যমটি লিখেছে, তালসারিতে স্টার জলসা টেলিভিশন স্টেশনের ধারাবাহিক ‘ভোলে বাবা পার কারেগা’ নাটকের শুটিং চলছিল। সেই সময় সমুদ্রে নামেন রাহুল। কিন্তু আচমকাই তলিয়ে যান তিনি। টেকনিশিয়ানরা অভিনেতাকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস এই সময় অনলাইনকে বলেন, “পানিতে ডুবেই মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সব খতিয়ে দেখা হচ্ছে।”

ধারাবাহিকটিতে তার সহশিল্পী ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, শুটিং শেষে ঘটনাটি ঘটে। তিনি বলেন, ‘পানিতে ডুবে মৃত্যু হয়েছে ওর। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ঠিক কীভাবে এটি ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।

তিনি আরও জানান, শুটিং শেষে সবাই মধ্যাহ্নভোজে গেলেও রাহুল আরও কিছু শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন। পরে দীর্ঘ সময় তাকে না পেয়ে খোঁজ করা হলে বিষয়টি সামনে আসে।

শুটিং সেটে থাকা অভিনেতা দিগন্ত বাগচী বলেন, “শুটিং শেষ হওয়ার পরে তিনি পানিতে নামেন। হয় তিনি সাঁতার জানতেন না, বা কোনোভাবে আটকে পড়েছিলেন। হঠাৎ টেকনিশিয়নরা চিৎকার করতে করতে বলেন, ‘রাহুলদা ডুবে যাচ্ছে’। যখন উদ্ধার করা হয়, তখনও বেঁচে ছিলেন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাকে মৃত ঘোষণা করা হয়।”

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম রাহুলের। তিনি প্রায় ৪৫০টি নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। বাণিজ্যিক ও মূলধারার সিনেমায় সমানভাবে দেখা গেছে তাকে।

রাহুলের অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’, ‘আকাশ অংশত মেঘলা’ ইত্যাদি।

রাহুল ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন। তাদের একমাত্র সন্তান সহজ।

সম্প্রতি ‘সহজকথা’ নামে পডকাস্ট শুরু করেন রাহুল, যা বেশ আলোচিত হয়েছে।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির হাত ধরে খ্যাতি পান। সেই ছবির নায়িকা প্রিয়াঙ্কা সরকারকে মন দেন। পরবর্তীতে তার সঙ্গেই গাঁটছড়া বাঁধেন। যদিও মাঝে তাদের বিচ্ছেদের খবর রটে। কিন্তু ছেলে সহজের কথা ভেবে ফের একসঙ্গে থাকা শুরু করেন রাহুল, প্রিয়াঙ্কা। রাহুল অভিনয় ছাড়া সহজ কথা নামক একটি পডকাস্ট শো সঞ্চালনা করতেন। সেটিও তুমুল জনপ্রিয় হয়েছিল।

আবহাওয়া

বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি

পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল

প্রকাশের সময় : ০৯:২৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬