Dhaka সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নারী দিবসে জ্যোতিদের ফুলেল শুভেচ্ছা জানাল বিসিবি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ২০৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে নারীদের অবদান ও সাফল্যকে সম্মান জানিয়ে নানা আয়োজন করা হয়। বাংলাদেশেও দিবসটি ঘিরে থাকে নানা কর্মসূচি। এরই অংশ হিসেবে দেশের নারী ক্রিকেটারদের সম্মান জানাতে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (৮ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে নারী ক্রিকেটারদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিসিবির নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাতীয় নারী ক্রিকেট দলের সদস্যদের। এ সময় ক্রিকেটারদের মুখে ছিল আনন্দের হাসি, আর সেই মুহূর্তগুলো ধরা পড়ে দলগত ছবিতেও।

বাংলাদেশ নারী ক্রিকেট দল গত কয়েক বছরে আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তাদের ধারাবাহিক পারফরম্যান্স দেশের ক্রিকেটে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। নারী দিবসের এই আয়োজন সেই অর্জন ও অবদানের প্রতি সম্মান জানানোরই একটি প্রতীকী উদ্যোগ।

এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী ক্রিকেটারদের প্রতি বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের নারীদের ক্রিকেট দল, কয়েক বছর ধরে তারা যে অবদান রেখেছে, এটা অবশ্যই বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত। নারী দিবসের জন্য সবাইকে অনেক শুভকামনা রইল। আশা করি, অবশ্যই বাংলাদেশ নারী ক্রিকেট দল যেভাবে খেলেছে, যেভাবে সামনে এগিয়ে যাচ্ছে, এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা অর্জন। আমার পক্ষ থেকে নারী দিবসে সকল নারীকে শুভকামনা রইল।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাজশাহীতে অটোরিকশা-ভটভটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

নারী দিবসে জ্যোতিদের ফুলেল শুভেচ্ছা জানাল বিসিবি

প্রকাশের সময় : ০৭:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬