Dhaka শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাকিবের ভক্তরা দুদকে মব করে অভিযোগ দিয়েছে : আসিফ মাহমুদ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৮:২৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮৩ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তরা দুর্নীতি দমন কমিশনে (দুদক) মব করে অভিযোগ দিয়েছে বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ার কারণে তার ভক্তরা দুদকে মব সৃষ্টি করে। খেলতে না দেওয়া যদি অপরাধ হয়, তাহলে আমি অপরাধী।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর শ্যামপুরে স্থানীয় এনসিপির ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের একদল ভক্ত।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে আসিফ মাহমুদকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, দুদকে আমার নামে কিছু অভিযোগ গেছে। দুদকে সাকিব আল হাসানের সমর্থকরা যেয়ে মব সৃষ্টি করে অভিযোগ করেছে। আন্দোলনের সময় আমি দায়িত্বে থাকাকালীন সাকিব জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে এবং শেখ হাসিনাকে সমর্থন করার কারণে সিদ্ধান্ত নিয়েছিলাম, বাংলাদেশের জার্সি পড়ে দেশের পতাকা বহন করার কোনো নৈতিক অধিকার সাকিবের নেই। এখন সেটা যদি দুর্নীতি হয়, কাউকে খেলতে না দেওয়া যদি দুর্নীতি হয়, তাহলে সেটার জন্য আমার শাস্তি হোক আমার কোনো সমস্যা নেই।

এছাড়া আজ ইফতার মাহফিল শেষে এনসিপির সাফল্য এবং নির্বাচিত এমপিদের প্রসঙ্গে আসিফ বলেন, আমাদের যে ছয়জন এমপি হয়েছে, আমি মনে করি তারা বাংলাদেশের রাজনীতিতে এবং সংসদে প্রাণচাঞ্চল্য নিয়ে আসবে। এই ছয়জনের মাধ্যমে বাংলাদেশের মানুষের কথা সেখানে পৌঁছাবে।

নতুন একটি রাজনৈতিক দল হিসেবে এনসিপি যেরকম সমর্থন ও জনগণের ভালোবাসা পেয়েছে, সেজন্য সন্তোষ প্রকাশ করেছেন আসিফ। তার ভাষ্য, ‘জুলাই গণঅভ্যুত্থান থেকে শুরু করে একটি নতুন রাজনৈতিক দলকে দেশের মানুষ যেভাবে স্নেহ, ভালোবাসা, সমর্থন দিয়েছে, ভোট দিয়েছে, আশা করি এভাবেই সমর্থন দিয়ে যাবে। আমাদের প্রত্যাশা আমরা আগামী দিনেও জনগণের জন্যই কাজ করে যাব। দেশের মানুষের সমর্থন সঙ্গে নিয়ে জাতীয় নাগরিক পার্টি আরও ভালো করবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপির ওয়ার্ড ভিত্তিক এবং কেন্দ্রীয় পর্যায়ের নেতারা। এসময় ওয়ার্ড ভিত্তিক সমস্যা চিহ্নিত করে তা সমাধানে এনসিপি কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আসিফ।

এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের একদল ভক্ত।

দুদক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে ২০-৩০ জনের একটি দল সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে দিতে দুদক কার্যালয়ে জড়ো হয়। পরে তারা অভিযোগ জমা দেয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার : মির্জা ফখরুল

সাকিবের ভক্তরা দুদকে মব করে অভিযোগ দিয়েছে : আসিফ মাহমুদ

প্রকাশের সময় : ০৮:২৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬