Dhaka রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিখিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মাইক্রোবাস চালক মো. শাহিন (৪০) ও যাত্রী ইব্রাহিম হোসেন (১৫)। তারা দুই জনই কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, সোমবার ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্য অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় শহিন ও ইব্রাহিম ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দাউদকান্দি উপজেলা স্টেশনের ইন্সপেক্টর এরশার হোসাইন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মৃতদেরগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আবহাওয়া

উন্নয়নমূলক কাজে ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠন করা হবে : ডেপুটি স্পিকার

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশের সময় : ০৩:৫৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬