দিনাজপুর জেলা প্রতিনিধি :
দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টিএন্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)। সজীব জেলার ঘোড়াঘাট উপজেলার বলগাড়ি এলাকার মিজানুর রহমানের ছেলে এবং ইজহারুল ইসলাম একই এলাকার তোহিদুল ইসলামের ছেলে।
বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, জেলার ফুলবাড়ি উপজেলার চিন্তামন এলাকায় সজিব হোসেনের শ্বশুরবাড়ি। আজ সকালে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে শ্বশুরবাড়ি যান। দুপুরের দিকে সেখান থেকে নিজ বাড়িতে ফেরার সময় বিরামপুর শহরের টিএন্ডটি মোড়ে বিপরী তদিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।
দিনাজপুর জেলা প্রতিনিধি 





















