Dhaka বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:২৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরের নিলামে বড় চমক দেখিয়েছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। করাচি কিংসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত ৩ কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজি।

গত মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে অভিষেক হয়েছিল রিশাদের। সেবার ১৩ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি।

তবে নতুন মৌসুমের আগে লাহোর তাকে ছেড়ে দেয় এবং এবারের নিলামে তাকে নিয়ে কোনো আগ্রহ দেখায়নি। রিশাদের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ রুপি, যা নিলামের লড়াইয়ে বেড়ে ৩ কোটিতে গিয়ে ঠেকে।

রিশাদ বড় অঙ্কে দল পেলেও এবারের নিলামে হতাশ করেছেন বাংলাদেশের অন্য তারকারা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিতে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি।

পিএসএলের গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন; সাত ম্যাচে ৯.৩৩ ইকোনমি রেটে শিকার করেছিলেন ১৩টি উইকেট। এমন শক্তিশালী পারফরম্যান্স সত্ত্বেও, এই বছরের ড্রাফটের আগে লাহোর তাকে ছেড়ে দেয় এবং পুনরায় দলে ভেড়ানোর জন্য কোনো বিড করেনি।

লাহোর বিড না করলেও রিশাদকে পেতে লড়াই করে করাচিং কিংস ও রাওয়ালপিন্ডি। দুই দলের নিলাম লড়াইয়ে জেতে নতুন দল রাওয়ালপিন্ডি।

নিলামে মোট ৯০৩ জন স্থানীয় ও বিদেশি ক্রিকেটার অংশ নেন, যার মধ্যে ৫৩ জন ছিলেন বাংলাদেশের। ড্রাফটে প্রথম বাংলাদেশি হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম উঠলেও তিনি অবিক্রিত থেকে যান।

সাকিবের পাশাপাশি অবিক্রীত থেকে গেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস এবং ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। হতাশ হতে হয়েছে তরুণ পেসার নাহিদ রানাকেও।

এদিকে পিএসএলের ইতিহাসে রেকর্ড গড়েছেন পাকিস্তানি পেসার নাসিম শাহ। ৮.৬৫ কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে নিয়েছে রাওয়ালপিন্ডি। এটিই এখন পর্যন্ত পিএসএল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ

প্রকাশের সময় : ০৬:২৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬