Dhaka বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোটকেন্দ্রের নিরাপত্তায় থাকছে বোম্ব ডিজপোজাল ইউনিট, সোয়াত ও কে-৯ ইউনিট : ডিএমপি

নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের নিরাপত্তা ছাড়াও পুলিশের বিশেষায়িত বোম্ব ডিজপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যান মাঠে মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। এ ছাড়া ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকায় ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্য নির্বাচনের বিভিন্ন দায়িত্বে মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা ছাড়াও বাইরে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্সের পাশাপাশি বিশেষায়িত বোম্ব ডিজপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যান মাঠে মোতায়েন থাকবে।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নির্বাচন উপলক্ষ্যে ঢাকায় চেকপোস্ট ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই, তবুও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আশা করা হচ্ছে, একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোটারদের আশ্বস্ত করার কথা জানিয়ে ডিএমপির এ কর্মকর্তা বলেন, আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে এবং নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে মৌলিক অধিকার প্রয়োগ করতে পারবেন। পুলিশ আপনাদের পাশে রয়েছে।

কোনো সুনির্দিষ্ট হুমকি বা ঝুঁকির আশঙ্কা রয়েছে কি না– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কোনো হুমকি বা ঝুঁকির আশঙ্কা করছি না। তবে আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে এবং পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভোট পর্যবেক্ষণে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক

ভোটকেন্দ্রের নিরাপত্তায় থাকছে বোম্ব ডিজপোজাল ইউনিট, সোয়াত ও কে-৯ ইউনিট : ডিএমপি

প্রকাশের সময় : ০১:৪০:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬